ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নাম-নকশা বদলে হবে পূর্বাচলের স্টেডিয়াম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৮-২০২৪ বিকাল ৫:৫৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেগা প্রজেক্ট হিসেবে পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল। নৌকার আদলে ওই স্টেডিয়ামটি হওয়ার কথা ছিল বিসিবির অর্থায়নেই। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর এখন সেটি হবে কি না, এ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্টেডিয়াম করার বাস্তবতা এখন নেই। নৌকার আদলে করলেও সেটি ভেঙে ফেলার শঙ্কা থাকে। এজন্য নাম, নকশা বদলে দিতেই হবে। তবে স্টেডিয়ামটি কী হবে?

বিসিবি সংশ্লিষ্টরা বলছেন, স্টেডিয়ামটি প্রয়োজন তাদের। ২০৩১ সালে বাংলাদেশে হওয়ার কথা রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য ভেন্যু বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া আছে আইসিসিকে। বৃহস্পতিবার বোর্ড সভায় শেখ হাসিনা স্টেডিয়ামের ভবিষ্যৎ চূড়ান্ত হতে পারে। এই স্টেডিয়াম নির্মাণের কাজ পেতে আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছিল আগের বোর্ড থাকতেই। সেটি এখনও থাকবে কি না, তা ঠিক করতে হবে ফারুক আহমেদের বোর্ডে।

মঙ্গলবার নিজেদের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে বিসিবি পরিচালক আকরাম খান বলেন, ‘আমরা (এই বোর্ড) আগামী বছরের অক্টোবর পর্যন্ত আছি। এই সময়ের মধ্যে বড় কোনো প্রকল্পে হয়তো আমরা হাত দিতে পারব না। ছোট ছোট যে কাজ আছে, সেগুলো শেষ করতে চাই।’

T.A.S / T.A.S

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ

এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার