ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

অতিরিক্ত খরা ও বন্যায় পাট চাষে ক্ষতিগ্রস্ত আত্রাইয়ের কৃষক


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৮-২০২৪ দুপুর ২:৩৯

 নওগাঁর আত্রাইয়ে অতিরিক্ত খরা এবং হঠাৎ বন্যার কারণে বেশীর ভাগ পাট ক্ষেত নষ্ট হয়ে যায়। যার কারণে চলতি মৌসুমে পাট চাষে ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার কৃষকরা। তবে পাট চাষে ক্ষতিগ্রস্ত হলেও পাটের ন্যায্য মূল্যে পেলে কৃষকেরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলছেন উপজেলা কৃষি কর্মকর্তা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে নব্বই জন কৃষকের মাঝে বিনামূল্যে এক কেজি করে পাটের বীজ দেওয়া হয়েছিল। চলতি মৌসুমে উপজেলায় ২শত ৫৫ হেক্টর জমিতে পাটের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর বিপরীতে ২শত ৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।

উপজেলার খনজর গ্রামের কৃষক আতিকুর রহমান বলেন এবছর পাট আবাদের শুরুর দিকে দেখা দেয় প্রচন্ড গরম ছিলনা কোন বৃষ্টি। এরপর পাট কিছুটা বড় হলে হঠাৎ বন্যা আসার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। লাভ ক্ষতির পরিমাণ বিবেচনা করে অনেকে জমিতেই ফেলে রেখেছে পাট। মিরাপুর গ্রামের কৃষক মহাসিন আলী বলেন আমি বিনামূল্যে বীজ পেয়েছিলাম,পাটের ফলন ভালো হয়েছিল কিন্তু বন্যা আসার কারণে পাটের গলা পর্যন্ত পানি উঠায় জমির সব পাট পচে গেছে। আমি কোন পাট কাটতেই পারিনি। এবছর আমি পাট চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছি। জয়সাড়া গ্রামের কৃষক সিরাজ বলেন আমি এ বছর ২ বিঘা জমিতে পাট চাষ করেছি। গত বছরের চেয়ে এবছর পাটের ফলন কম হয়েছে। খরচ হয়েছে অনেক। গত চার দিন আগে পাট বিক্রি করেছি ২হাজার ৬০০টাকা মন দামে। এতো কম দামে পাট বিক্রি করলে লাভ তো দূরের কথা আবাদ করার খরচ উঠবেনা। বাঁকা গ্রামের কৃষক শুকবর আলী বলেন এলাকার আমিসহ অনেক কৃষক পাট চাষ করেছিল। কিন্তু আবাদের শুরুতে অনাবৃষ্টির এবং আবাদের মাঝামাঝিতে বন্যা হওয়ার কারণে পাটের ব্যাপক ক্ষতি হয়েছে। তার পরেও গত বছরের চেয়ে এবছর পাটের দামও অনেক কম। যদি কৃষক পাটের ন্যায্য মূল্য পেতো তাহলে তারা তাদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারত।

এদিকে পাট ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা বলেন গুণগতমান ভেদে বাজারে পাটের দাম যাচ্ছে ২হাজার ৬০০ থেকে ৩হাজার একশো টাকা মন। তারা আরো বলেন ব্যাংক থেকে প্রয়োজন মতো টাকা উত্তোলন করতে না পারায় পাটের দাম অনেক সময় কমবেশি হচ্ছে। তবে পাটের দাম আরো কমেতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার বলেন এ বছর উপজেলায় পাট চাষীদের কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও বাজারে ৩হাজার ৩০০ থেকে ৩হাজার ৬০০ টাকা দামে কৃষক পাট বিক্রি করতে পারলে তাদের ক্ষতির কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে বলে মনে করি।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত