জয়পুরহাটে ২৩ কোটি টাকর সাপের বিষ উদ্ধার করেছে ২০ বিজিবি
ভারতে পাচারকালে ৩ কেজি ৬০১ গ্রাম ওজনের প্রায় সাড়ে ২৩ কোটি টাকা মূল্যের সাপের বিষ জব্দ করেছে জয়পুরহাট ২০ বিজিবির সদস্যরা। গতকাল দুপুরে বিজিবি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার ভোররাতে দিনাজপুরের বিরামপুরের নামাগোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে এসব বিষ উদ্ধার করা হয়।
জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল নাহিদ নেওয়াজ জানান, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার নামাগোবিন্দপুর সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা সাপের বিষ পাচার করছে এমন গোপন সংবাদ আসে বিজিবির কাছে। এমন সংবাদে বিজিবি সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ২৩ কোটি ৪০ লক্ষ ৬৫ হাজার।
এমএসএম / এমএসএম
সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান
বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ
Link Copied