শিবগঞ্জে বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ নিয়ে বুধবার রাতে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী খাদেমুল ইসলাম। এর আগে সন্ধ্যায় উপজেলার দাদনচক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী খাদেমুল ইসলাম দাদনচক বাজার এলাকার মৃত তোবজুল হকের ছেলে। অভিযোগে জানা গেছে উপজেলার দাদনচক বাজার এলাকায় খাদেমুল ইসলামের বাড়িতে কেউ না থাকার সুযোগে সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে ৮-১০ জনের একটি দল বাড়িঘরে হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তিনটি ঘরের মালামাল তছনছ করে শোকেসে রাখা আমবাগান ব্যবসার নগদ পাঁচ লাখ টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন ঘটনা দেখে খাদেমুল ইসলামকে অবহিত করেন। ঘটনার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী জানান, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / T.A.S
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি