ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শরীয়তপুরে কালবেলার সাংবাদিককে লাঞ্চিত


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ৩০-৮-২০২৪ দুপুর ৪:০
শরীয়তপুরের ডামুড্যাতে তথ্য সংগ্রহকালে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি মিরাজ সিকদারকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। দারুল আমান ইউনিয়নের ইউপি সদস্য সবুজ করাতীর স্বজনদের বিরুদ্ধে এ অভিযোগ। 
 
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার দারুণ আমান ইউনিয়নের উত্তর ডামুড্যা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক। 
 
থানায় লিখিত অভিযোগ, স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উত্তর ডামুড্যা আলী আহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী টিফিনের সময় শ্রেণি কক্ষের বাহিরে বের হয়। এসময় দারুল আমান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সবুজ শিক্ষার্থীদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করে। ওই শিক্ষার্থীরা বিষয়টি বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের জানায়। পরে স্থানীয় লোকজন ইউপি সদস্য সবুজ করাতীকে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখে। এসময় খবর পেয়ে ঘটনাস্থলে তথ্য সংগ্রহে যায় দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মিরাজ সিকদার। পরে তিনি ভিডিও ও তথ্য সংগ্রহ করা শুরু করলে সবুজ করাতীর ভাই নান্নু করাতী, মিলন করাতী ও স্ত্রী নুরুন নাহার বেগম সাংবাদিক মিরাজ শিকদারের মুঠোফোন কেড়ে নেয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করলে পালিয়ে যায় অভিযুক্তরা। বিষয়টি নিয়ে রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক।
 
ভুক্তভোগী কালবেলার প্রতিনিধি মিরাজ সিকদার বলেন, শিক্ষার্থীদের যৌন হেনস্তাকালে এক ইউপি সদস্যকে স্থানীয়রা আটকে রেখেছে এমন সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই। পরে আমি বিষয়টি ভিডিও করছিলাম। হঠাৎ করেই ওই ইউপি সদস্যর দুই ভাই ও স্ত্রী এসে আমাকে শারীরিকভাবে লাঞ্চিত করে। তারা আমার মোবাইল কেড়ে নেয়ার চেষ্টা করে।
 
এ বিষয়ে ইউপি সদস্য সবুজ করাতী বলেন, আমি গাছের ব্যবসা করি। সেখানে গাছ কাটা নিয়ে স্থানীয় কিছু বিএনপি'র লোকজনের সাথে কথার কাটাকাটি হয়। তারা আমাকে জোর করে আটকে রাখে। এরপর আমি গলায় ফাঁস নেই। আমার আর কিছু মনে নেই।
 
জানতে চাইলে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন কালবেলাকে বলেন, লাঞ্চিতের অভিযোগ এনে ভুক্তভোগী ওই সাংবাদিক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনের ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা