ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে গুলিতে নিহতের ঘটনায় দোষিদের গ্রেফতারের আহবান মীর হেলালের


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৩০-৮-২০২৪ বিকাল ৬:২২

নগরের নগরীর বায়েজিদ থানা এলাকায় কিছু চিহ্নিত দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতারের আহবান জানিয়েছন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শুক্রবার (৩০ আগষ্ট) গুমাধমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এই আহবান জানান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর বায়েজিদ থানার অনন্যা আবাসিক সংলগ্ন নাহার গার্ডেনের দুবৃত্তের গুলিতে ২ জন নিহত হন। নিহত একজনের নাম মো. আনিস (৩৮)। তিনি হাটহাজারীর পশ্চিম কুয়াইশ এলাকার ওসমান আলী মেম্বারের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে। অপরজন হলেন মাসুদ কায়ছার (৩২)। তিনি হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের পশ্চিম কোয়াইশ (বিল্লা বাড়ি) এলাকার মৃত মো. রফিকের ছেলে। 

নিহত মাসুদ ও আনিস বায়েজিদ থানার কুয়াইশ নুর মসজিদ এলাকা থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। এ সময় কিছু চিহ্নিত দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে আনিস ঘটনাস্থলে মারা যান। মাসুদ দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় হাটহাজারীর সুপারী পাড়া এলাকায় পৌঁছে মারা যান। 

এই ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত এবং দুঃখ প্রকাশ করেন। তিনি আরো বলেন, কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করতে হবে।  কারা এ ঘটনায় জড়িত তা খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।

তিনি বলেন, ’আমি নির্দ্বিধায় জানাতে চাই কোন অপরাধমূলক ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার কোন অঙ্গ বা সহযোগী সংগঠনের কেউ জড়িত নয়, যদি কেউ সে মর্মে দাবি করে তা পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত। কোন অপরাধীর দায়িত্ব জাতীয়তাবাদী দল বা তার কোন অঙ্গ বা সহযোগী সংগঠন নিবে না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের এই ধরণের বিষয়ে জিরো টলারেন্স এর নির্দেশনা দিয়েছেন, যা আমরা প্রতিপালন করতে সদা সচেষ্ট এবং সদা সচেতন’।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার