ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

অধিকারের মানববন্ধনে র‌্যাব ও ডিবি বিলুপ্তির দাবী


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৩০-৮-২০২৪ বিকাল ৬:২৩

গুম, খুন ও নানা অপরাধের সাথে জড়িদ থাকার অপরাধে র‌্যাব ও ডিবি বিলুপ্ত করে, নতুন নামে তাদের পুণর্গঠনের দাবি জানানো হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসের মানবাধিকার  সংগঠন অধিকার চট্টগ্রাম নেটওয়ার্কের এক মানববন্ধন এমন দাবি করা হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তি কাউন্সিলের সদস্যসচিব অ্যাডভোকেট আমির আব্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারি বাহিনীর মধ্যে সবচেয়ে অপরাধ সংঘটিত করেছে র‌্যাব এবং ডিবি। দুটি বাহিনী গুম ও বিচার বহির্ভূত হত্যাকান্ডের মধ্যে দিয়ে মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংগঠিত করেছে। শীঘ্রই এই দুটি বাহিনীকে বিলুপ্ত দাবি জানিয়েছে। গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক সনদে অন্তর্বর্তীকালীন সরকার অনুস্বাক্ষর করেছে। পাশাপাশি গুমের অপরাধের তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। নিশ্চয় এটা ভালো দিক। পাশাপাশি  সরকারী বাহিনী কর্তৃক যত ধরনের মানবাধিকার লঙ্ঘন, ক্রসফায়ার সংঘটিত করেছে, সকল হত্যার বিচার দাবি জানানো হয় এ মানববন্ধননে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমাতে গিয়ে পুলিশ যে হত্যাকান্ড সংগঠিত করেছে, ১৯৭২ সালের মানবতাবিরোধী অপরাধের ট্রাইব্যুনালকে নতুনভাবে সাজিয়ে এসব অপরাধের বিচার করার দাবি জানানো হয়। ভিকটিম পরিবারে সদস্যারা এ সময় তাদের সেই দুঃসহ স্মৃতিকথা তুলে ধরে কান্নাকাটি করে বক্তব্য দেন। জিয়া উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মো. কামাল উদ্দিন, বৈষম্যরোধে সংস্কার কমিটির হাবিবুর রহমান হাবিব, এসএ টিভির বুরোচীফ সোহাগ কুমার বিশ্বাস। সাংবাদিক এস এম পিন্টু, মানবাধিকার কর্মী মোঃ সাজ্জাদ উদ্দিন, শিক্ষা সংস্করণ আন্দোলনের নুর মো: তালুকদার, ইতিহাস চর্চার কেন্দ্রের মোহাম্মদ ফখরুদ্দিন, সাবেক কাউন্সিলর জেসমিন, মানবাধিকার কর্মী অধিকারের স্টেটমেন্ট পাঠ করেন মানজয় কর্মী মীর বরকত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিক কামাল পারভেজ, আব্দুল মজুমদার, ওসমান  জাহাঙ্গীর. ইমরান সোহেল অভিলাষ মাহমুদ, জহিরুল ইসলাম, জানে আলম, রুহুল আমিন,  গুমের শিকার পরিবারের সদস্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, হোসনে আরা বেগম, মোহাম্মদ বাদশা, মান্নান ও চম্পা  বেগম।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার