জমি সংক্রান্ত বিরোধ শ্রীপুরে বসতবাড়ীতে হামলা, মারধর, শ্লীলতাহানীর অভিযোগ
গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ীতে হামলা, মারধর এবং নারীদেরকে শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। হামলায় দুই নারীসহ ৩ জন আহত হয়। এ ঘটনায় কৃষক মফিজুল হক বাচ্চু শুক্রবার (৩০ আগস্ট) রাতে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামী করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে ওইদিন সকাল ১০ টায় শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরছিট গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলো একই গ্রামের নয়ন সরকার (৩০), পলাশ (২৬), হিমেল (৩২), রিয়াজ (৩৫), উসমান (৪০), রিফাত (২৫), রাকিবুল (২৪), হাবিজ উদ্দিন (৫০) এবং আশরাফুলসহ (২৫) তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
হামলাকারীরা কৃষক মফিজুল হক বাচ্চুকে মারধর করলে তার দুই মেয়ে আশা মনি এবং মাধবি এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে আহত করে। একপর্যায়ে তারা কৃষকের দুই মেয়েকে গায়ের কাপড় টেনে হেঁচড়ে শ্লীলতাহনি করে। আহত প্রত্যেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
কৃষক মফিজুল হক বাচ্চু জানান, দীর্ঘদিন যাবত তাদের দখলীয় জমি নিয়ে প্রতিপক্ষদের সাথে বিরোধ চলে আসছে। সম্প্রতি প্রতিপক্ষরা তাদেরকে মারধর করে হত্যা এবং জমি জবর দখলের হুমকি দেয়। পরে কৃষকের ভাই হারুন-অর রশীদ প্রতিপক্ষদেরকে বিবাদী করে গাজীপুর আদালতে একটি দেওয়ানি মোকদ্দমা (নং-৫/২০২৪) করে। শুক্রবার সকালে ওই জমিতে কাজ করতে বাড়ী থেকে বের হলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে কৃষক বাচ্চুকে মারধর করে। তার চিৎকার শুনে দুই মেয়ে এগিয়ে আসলে হামলাকারীরা তারদেরকেও মারধর করে শ্লীলতাহানী করে। একপর্যায়ে তারা কৃষকের মেয়ে আশা মনির গায়ের কাপড় টেনে হিঁচড়ে ছিড়ে ফেলে এবং ডান চোখের নিচে, পিঠে, ঘাড়ে, উরুতে, পায়ে আঘাত করে মারাতœক জখম করে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে দ্রæত ঘটনাস্থল থেকে চলে যায়।
অভিযুক্ত নয়ন সরকারকে ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়ায় এ বিষয়ে কোনো ব্কতব্য পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, যোগীরছিট গ্রামের একটি অভিযোগ পেয়েছি। একজন অফিসারকে দায়িত্ব দিয়েছি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
T.A.S / T.A.S
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী