ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় ‘কিশোর গ্যাং’ গ্রেফতারের দাবিতে মানববন্ধন


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৩১-৮-২০২৪ দুপুর ১২:১১

সকাল ১০টায়  সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের সামাদের মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত  হয়। ‘কিশোর গ্যাং দমনসহ গ্রেফতাররে দাবিতে সাতক্ষীরার ফিংড়ি ইউনিয়নের প্রবাসী পরিবার ও এলাকাবাসী এ কর্মসূচির আয়োাজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ফিংড়ি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, প্রবাসী পরিবারের সদস্য মোখলেছুর রহমান, মোনতাজ আলী, মজিদ সরদার,ফাতেমা তুজ জোহরা।

 বক্তব্যে প্রবাসী রাজ্জাক সরদারের স্ত্রী ফাতেমা তুজ জোহরা বলেন ফিংড়ি ইউনিয়নের বালিথা এলাকার ২ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গড়েউঠা কিশোর গ্যাং রাসেল বাহিনি এলাকার প্রতিটা প্রবাসীদের বাড়িতে চাঁদা দাবি করে । চাঁদা না দেয়াতে র্নিযাতনের শিকার হয়ে সদর থানায় অভিযোগ দিলেও এই কিশোর গ্যাং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বক্তারা আরও বলেন চুরি, ডাকাতি, খুন, ধর্ষণের সঙ্গে যুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ ‘কিশোর গ্যাং’ সমাজের দুরারোগ্য ব্যাধি। পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে এখনই এটি দমন করতে হবে। তাদের কারনে এলকার মানুষ শান্তিতে ঘুমাতে পারেনা। মানববন্ধন শেষে এই ‘কিশোর গ্যাং’ প্রবাসীদের বড়িতে এসে প্রাণনাশের হুমকিদেয়।

এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার মতিউর রহমান বলেন, কিশোর গ্যাং দমনে পুলিশ তৎপর। কিশোর গ্যাংয়ের ডাটাবেইজ তৈরির কাজ করছে জেলা পুলিশ দ্রত গ্রেফতার করবে তাদের।

T.A.S / T.A.S

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত