ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

রামগঞ্জে বন্যা কবলিত মানুষের পাশে উপজেলা ছাত্রদলের আহবায়ক


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি photo রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৮-২০২৪ দুপুর ৪:৫৬

লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জহির রায়হান বাবু।  নিজের সাধ্যানুযায়ী সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। পৌরসভাসহ উপজেলার বন্যাকবলিত প্রতিটি স্থানে বিচরণ করেছেন তিনি ।সকাল থেকে গভীর রাত পর্যন্ত যখনি যেখানে বন্যা কবলিত মানুষের দু্র্দশার কথা শুনেছেন, সাথে সাথে ছুটে গিয়েছেন।

ইতোমধ্যে তার এসকল সামাজিক কর্মকান্ডের জন্য তিনি উপজেলাব্যাপী ব্যাপক সুনাম কুড়িয়েছেন। জানা যায়, রামগঞ্জে বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায়- নিজে শারীরিকভাবে অসুস্থ থাকার পরেও গত ২২ আগষ্ট থেকে অধ্যাবধি পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে, রান্না করা খাবার বিতরণ, শুকনো খাবার বিতরণ, চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ, ঔষধ বিতরন, শিশুদের জন্য শিশু খাদ্য বিতরণসহ বিভিন্ন পোশাক সামগ্রী বিতরণ করে আসছেন জহির রায়হান বাবু। এছাড়াও উপজেলা বিএনপির পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রানসামগ্রী বিতরণকালেও তিনি উপস্থিত থেকেছেন সবসময়।

উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী জানান, জহির রায়হান বাবু দলের জন্য একজন নিবেদন প্রান। দলের দুঃসময়ে তিনি আওয়ামী ক্যাডার বাহিনীর হাতে বহুবার নির্যাতিত হয়েছেন। জেল খেটেছেন অনেকবার। দলের দুঃসময়েও তিনি সাধারণ মানুষের পাশে ছিলেন। করোনা কালীন সময়েও তার সামাজিক কার্যক্রমগুলো ছিলো আলোচিত। আমরা দেখেছি, তিনি সবসময় গরিব, অসহায় সাধারণ মানুষের পাশে থেকেছেন। তাদের বিপদেআপদে সবসময় সাহায্য করার চেষ্টা করেছেন।

উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু মুঠোফোনে জানান, রামগঞ্জের ইতিহাসে বন্যা পরিস্থিতি এতোটা খারাপ হতে কখনো দেখিনি। বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারন করেছে, যেকারনে রামগঞ্জ উপজেলা বাসীর দুর্ভোগ দেখে বসে থাকতে পারিনি। শারীরিকভাবে অসুস্থ থাকার পরেও নিজের সাধ্যানুযায়ী বন্যা কবলিত মানুষের সেবা করার চেষ্টা করেছি। সবসময় নিজেকে সামাজিক কার্যক্রমের সাথে নিয়োজিত রাখার চেষ্টা করেছি। দোয়া করবেন, যাতে সবসময় মানুষের সেবা করতে পারি।

T.A.S / T.A.S

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক