সাপাহারে ছিনতাইকারীর লাঠির আঘাতে জামায়াত নেতা নিহত
নওগাঁর সাপাহারে ছিনতাইকারীর লাঠির আঘাতে আহত জামায়াতেইসলামী বাংলাদেশ’ সাপাহার উপজেলা শাখার সেক্রেটারী জেনারেল ও আলহেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল্লাহ্হিল কাফি’র মৃত্যু হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, গত শুক্রবার (৩০আগষ্ট) রাত্রি ১০টার দিকে জামায়াত নেতা আব্দুল্লাহ হিল কাফি ও আহমাদুল্লাহ নামের তার এক সাথী দু’জনে উপজেলার আশড়ন্দবাজার এলাকা হতে দলীয় প্রোগ্রাম শেষে মোটর সাইকেল যোগে সাপাহারে ফিরছিলেন। রাস্তায় তারা সাপাহার সদরের অদুরে সাপাহার-জবই বিল সড়কের সৈয়দপুর ব্রীজএলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী রাস্তায় রশি দিয়ে তাদের পথ রোধ করে এবং দু’জনকে মোটরসাইকেল হতে নামিয়ে পাশের আমবাগানে নিয়ে তাদের মাথায় আঘাত করে এবং তাদের নিকট থেকে টাকাপয়সা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে মোটরসাইকেলটি নেয়ার চেষ্টা করে। এসময় তাদের আত্মচিৎকারে লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। এসময় ছিনতাইকারীর লাঠির আঘাতে চালক আহমাদুল্লাহর মাথায় হেলমেট থাকায় তিনি বেঁচে গেলেও জামায়াত নেতা আব্দুল্লাহহিল কাফির মাথা ফেটে যায়। লোকজন তড়িঘড়ি করে রাতেই তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাহালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীনাবস্থায় শনিবার দুপুর ২টা ৪০মিনিটে তার মৃত্যু হয়। মৃত জামায়াত নেতা সাপাহার উপজেলার কাওয়াভাসা গ্রামের মাও: আব্দুর রহিমের ছেলে তিনি দির্ঘদিন ধরে সাপাহার উপজেলা সদরে অবস্থিত আলহেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে ওই বিদ্যালয় প্রধান জানিয়েছেন।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেবনাথ এর সাথে কথা হলে তিনি জানান যে, এবিষয়ে সাপাহার থানায় একটি খুন সহ ছিনতাইয়ের মামলা রুজু হয়েছে।
T.A.S / T.A.S
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা