ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশ গঠনে ওলামায় কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে-গাজী আতাউর রহমান


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৩১-৮-২০২৪ বিকাল ৫:৪৭

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বিগত ১৬ বছরে দেশের সম্পদ লুটপাট দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। সন্ত্রাস নির্ভর কোন দলকে নির্বাচনে যেন যেতে না পারে সে জন্য আইন পাশ করতে হবে।

আজ সকালে নারায়ণগঞ্জের গ্রীণ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগ তৃণমূল প্রতিনিধি সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শাখা সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আব্দুর রশীদ, মাওলানা শফিকুল ইসলাম, আলহাজ্ব আমিন উদ্দিন, আমান উল্লাহ, ওমর ফারুক, ফারুক আহমেদ মুন্সী, মামুনুর রশীদ, মাওলানা মুহাম্মদ আব্দুর রশীদ, জেলা শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম, ওলামা মাশায়েখ পরিষদের জেলা নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, স্বাধীনতার ৫৩ বছর পর আবারও দেশ স্বাধীন করতো হলো, তার মানে দেশ পরিচালনায় যারা ছিলেন তারা দেশের নাগরিক কর্তৃক নিয়োজিত ছিলোনা, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। কিন্তু শাসকগোষ্ঠী তা মেনে নিতে চায়নি। তারা জোর করে দেশ পরিচালনা করতে চেয়েছে। তাদের শোষণ, নিপীড়ন, জুলুম, অর্থ লুটপাট, খুন, গুম, ধর্ষণ, দখলদারিত্বে দেশ ছিল এক নরকের নর্দমা। গণবিপ্লবের মাধ্যমে আমরা আবারও দেশকে স্বাধীন করেছি আর কাওকে স্বাধীনতার সুফল ভূলন্ঠিত করতে দিবোনা। তাই দেশকে সঠিকভাবে গড়ে তুলতে ওলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বলেন,  ছাত্র জনতা ও গণবিপ্লবের মাধ্যমে দেশে স্বৈরশাসকের পতনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ভূমিকা ছিলো অতুলনীয়। এখন আমাদের কাজ হলো পাড়া মহল্লায় আমাদের আরো ছড়িয়ে পড়তে হবে। একটি শান্তিপূণ দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল