ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ধোনি স্টাইলে ব্যাট করে জয়ের নায়ক রশিদ খান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ২:৪৬

একশ বলের টুর্নামেন্ট শেষে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ এখন খেলছেন ইংল্যান্ডের টি-২০ ব্লাস্টে। সেখানে কোয়ার্টার ফাইনালপর্বের প্রথম ম্যাচে ভারতীয় সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিংহ ধোনির স্টাইলে ব্যাট করে ইয়র্কশায়ারের বিপক্ষে দলকে ৫ উইকেটের জয় নিয়ে দিয়েছেন রশিদ খান। এ জয়ের ফলে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে সাসেক্স।

১৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে জয় পাওয়া ততটাও সহজ ছিল না সাসেক্সের। রশিদ যখন ব্যাট করতে নামেন তখনো মাত্র ২১ বলে প্রয়োজন ছিল ৪৭ রানের। কিন্তু তারকার একের পর এক হেলিকাপ্টার শটে সেটা অনায়াসেই করে ফেলে সাসেক্স।

মাত্র ৯ বল খেলে ৩০০ স্ট্রাইক রেটে ২৭ রান তুলেন রশিদ। তার এই ইনিংসে ছিল ৩টি ছয় এবং ২টি চারের মার। আর প্রত্যেকটা বাউন্ডারি পাওয়ার জন্য তিনি দ্বারস্থ হন ধোনির হেলিকাপ্টার শটের। ফলে ২ বল এবং ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় শিরোপা প্রত্যাশীরা।

দলের হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৫৪ রান করেন ওপেনার জেসন রয়। এছাড়া ফিল শল্ট এবং ডেলরয় রলিন্স।

এর আগে ব্যাট করতে নেমে দলের দুই টপঅর্ডার ব্যাটসম্যান চ্যাডমোর এবং গ্যারি ব্যালেন্সের ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৭৭ রান সংগ্রহ করে ইয়র্কশায়ার। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ করে রান তুলেন চ্যাডমোর এবং ব্যালেন্স। আর সাসেক্সের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন তাইমাল মিলস।

ব্যাট হাতে অপরাজিত ২৭ রান এবং বল হাতে ২৫ রানের খরচায় ১ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন সাসেক্সে রশিদ খান।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি