ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দীর্ঘ ২ মাস পর ক্লাসে ফিরেছেন শেকৃবি শিক্ষার্থীরা


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১-৯-২০২৪ দুপুর ৪:৯

শিক্ষক-শিক্ষার্থী নানামুখী আন্দোলন এবং সরকার পতন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে বিপুল পদত্যাগ এবং রদবদলের কঠিন সমীকরণের মাঝে শুরু হলো রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক এবং ব্যবহারিক শিক্ষা কার্যক্রম।

আজ ১ সেপ্টেম্বর রবিবার থেকে শুরু হয়েছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। শিক্ষক শিক্ষার্থীরা ফিরেছেন ক্লাসে। ক্যাম্পাসে ফিরেছে আগের মতোই প্রাণচাঞ্চল্য। ক্লাস গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিলে চোখে পড়ার মতে। দীর্ঘদিন পর আবার ক্লাস করাতে পেরে শিক্ষকদের অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত ১ লা জুলাই শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের কর্মবিরতি থেকে সারা দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে বন্ধ  হয়ে যায় শিক্ষা কার্যক্রম। তার পর শুরু কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন যা এক সময় রুপ নেয় স্বৈরাচার সরকারের পতনে। দেশের নানান পটভূমি পরিবর্তন এবং রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম একরকম স্থবির হয়ে পড়েছিলো। সরকার পতনের পর পরই সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্বে থাকা শিক্ষকরা অনেকে স্বেচ্ছায় আবার অনেকে শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ  করেন। কিছু বিশ্ববিদ্যালয়ে প্রশাসন দায়িত্বে আসলেও এখনও অভিভাবকহীন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।দীর্ঘদিন পর আবার ক্লাসে ফেরার অনুভূতি জানতে চাইলে শেকৃবির ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী জাহিদ জানান, ' ক্লাসে ফিরতে পেরে মানসিক প্রশান্তি লাগছে। অনেকদিন মানসিক একটা প্রেশার ছিলো এখন রিলাক্স লাগছে।'

আরেক শিক্ষার্থী রাজু জানান,' আমার খুব ভালোই লাগছে। আগে ভালো লাগছিলো না, এতদিন বাসায় ছিলাম বোরিং লাগছিলো।'

অপর শিক্ষার্থী আদিল জানান, ' এতদিন আসলে অবস্থা  ভালো ছিলো না৷ আর যখন মনে হয় পিছিয়ে যাচ্ছি তখন আরও খারাপ লাগে। তবে এখন ভালো লাগছে। সকলের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে, একসাথে ক্লাস করতে পারছি।'

এমএসএম / এমএসএম

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি