ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ অক্টোবর


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৮-২০২৫ বিকাল ৫:৬

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে চাকসু নির্বাচন পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটি। তফসিল অনুযায়ী আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৩৫ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে চাকসুর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। এ সময় চাকসুর নির্বাচন পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর (সোমবার) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকা নিয়ে আপত্তি জানানো যাবে ৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এরপর ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর, যা চলবে ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রার্থীদেন প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থীরা চাইলে ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকা ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে শুরু হবে ভোট গণনা। 
এর আগে সর্বশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন হয়েছিল। তখন দীর্ঘ ৯ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯০ সালের নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক (জিএস) আজিম উদ্দিন হয়েছিলন।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য