ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৮-২০২৫ দুপুর ১১:৫৩

আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার পর ঘোষিত কর্মসূচি হিসেবে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচির অংশ হিসেবে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সারাদেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও কলেজে এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কর্মসূচির ব্যাপারে বুয়েট শিক্ষার্থীরা জানান, এই পুলিশ জুলাইয়ের আগের পুলিশ। এই পুলিশের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। আগের মতোই শিক্ষার্থীদের সঙ্গে ঘৃণ্য অপকর্ম করেছে পুলিশ। এর প্রতিবাদে আজ দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি পালন করা হচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে দেশের সব সরকারি-বেসরকারি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং অনুষদ আছে এমন বিশ্ববিদ্যালয় পুরোপুরি বন্ধ থাকবে। শিক্ষার্থীদের নাম, পরিচয়সহ তার সঙ্গে হওয়া অন্যায় ও পুলিশের হামলার বিস্তারিত বিবরণসহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, সব বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের ডেটাবেজ তৈরি করে সেগুলো বিশ্ববিদ্যালয় প্রতিনিধির মাধ্যমে যথাযথ স্থানে পৌঁছানোর অনুরোধ করা হয়েছে। পুলিশি হামলার বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ প্রচার করার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, আমরা পরিষ্কার বলে দিতে চাই, পুলিশকে অবশ্যই এই হামলার জবাবদিহি করতে হবে। যদি জবাবদিহি না করে, তাহলে আমরা ধরে নেবো এই পুলিশ পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পুলিশ।

এমএসএম / এমএসএম

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক

সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি

টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট

শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস