ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৯-২০২৪ বিকাল ৫:১৪

তৃতীয় দিনের শুরুতেই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। শঙ্কা ছিল ফলো অনে পড়ার। তবে লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে ফলো অন এড়িয়েছে টাইগাররা। ফিফটির পর সেঞ্চুরির পথে ছিলেন এই দুই ব্যাটার। তবে হঠাৎ আউট হন ভালো ব্যাটিং করতে থাকা মিরাজ। মিরাজ না পারলেও সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন। 

দ্বিতীয় দিনের শেষ বিকালে ১০ রান সংগ্রহ করে দিন শেষ করেছিল বাংলাদেশ। ৯ বলে ৬ রানে অপরাজিত ছিলেন ওপেনার সাদমান ইসলাম। 

তৃতীয় দিনে খেলতে নেমে পেসার খুররাম শেহজাদের বোলিং তোপে মাত্র ১৬ রান যোগ করতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। শুধু মাত্র সাদমান ছাড়া দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি আর কোনো ব্যাটার।

সাদমান ১০, জাকির হাসান ১, নাজমুল হাসান শান্ত ৪, মুমিনুল হক ১, মুশফিকুর রহিম ৩ ও সাকিব আল হাসান ২ রান করে সাজঘরে ফিরে যান। 

এরপর লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে বিপর্যয় সামাল দেয় বাংলাদেশ। পাক বোলারদের সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। ৮৩ বলে ফিফটি পূরণ করেন লিটন।

লিটনের পর ফিফটি পূরণ মিরাজ। ১৬৫ রানের জুটি গড়েন লিটন ও মিরাজ। তবে দলীয় ১৯১ রানে হঠাৎ ছন্দপতন ঘটে মিরাজের। ১২৪ বলে ৭৮ রান করে সাজঘরে ফিরে যান তিনি। তাকে আউট করে পাঁচ উইকেট পূর্ণ করেন খুররাম।

মিরাজের বিদায়ের পর ক্রিজে এসেই সাজঘরে ফিরে যান তাসকিন আহমেদ। তবে একপ্রান্ত আগলে রেখে ১৭১ বলে সেঞ্চুরি করেন লিটন।

T.A.S / T.A.S

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ

এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার