খুলনা শিশু হাসপাতালে কর্মচারীদের আন্দোলনের মুখে দুইজনের পদত্যাগ
খুলনা শিশু হাসপাতালে কর্মচারীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দুইজন কর্মকর্তা। তারা হলেন, খুলনা শিশু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. আল-আমিন রাকিব ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা শীলা হালদার। এ সময় হাসপাতালের কর্মচারীরা প্রশাসনিক ভবনের ভেতরে উত্তেজিত হয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা গাড়িতে করে তাদের নিরাপদে হাসপাতাল থেকে বের করেন। ঘটনা সূত্রে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১২টার দিকে কর্মচারীরা আন্দোলন শুরু করেন তাদের বিরুদ্ধে। এক পর্যায়ে শিশু হাসপাতালের মেউন ফটক আটকিয়ে দেয় কর্মচারীরা। পরবর্তীতে এক পর্যায়ে তারা তিনজন পত্যাগ পত্র জমা দেন।হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অনুপ কুমার দে’র কাছে তারা এ পদত্যাগ পত্র জমা দেন। আন্দোলনকারীদের সাথে কথা বলে জানা যায়, খুলনা শিশু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. আল-আমিন রাকিব ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা শীলা হালদার বিগত দিনে অনেক স্বেচ্ছাচারিতা চালিয়েছেন এ হাসপাতালে। অনেক অনিয়ম এবং দুর্নীতির সাথে তারা জড়িত। তারা সবসময় আওয়ামীলীগের প্রভাবশালী মহলের এজেন্ডা বাস্তবায়ন করতো।
আন্দোলনকারীরা আরো জানান, এ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ কামরুজ্জামান পদত্যাগ করেছেন ২১ শে আগষ্ট। তার ডান হাত হিসেবে কাজ করতো প্রশাসনিক কর্মকর্তা রাকিব। ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর থেকে খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিনিয়র কনসালট্যান্ট পদে কামরুজ্জামান থাকাকালীন সময়ে নানান অনিয়ম দুর্নীতি এবং ভুল চিকিৎসা করেছে অনেক রোগীর। অনেক রোগী মারা গেছেন ভুল চিকিৎসায়। কামরুজ্জামানের স্বেচ্ছাচারিতা এমন পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছিলো যে, অনেক রোগীকে তার নিজস্ব প্রাইভেট ক্লিনিকে ভর্তি করতে পর্যন্ত বাধ্য করতো। চাইল্ড কেয়ার নামে একটি নিম্ন মানের ক্লিনিকের মালিক তিনি। শেখ বাড়ির আশির্বাদে কামরুজ্জামান চালিয়েছেন তার চিকিৎসা বানিজ্য। পরে সরকার পতনের পর পরিবেশ খারাপ দেখে নিজেই পদত্যাগ করেন। ১৫ বছরে এ শিশু হাসপাতালটি দলীয় করেছে তারা। তাদের জুলুমের শিকার হয়েছে অনেক নিরীহ কর্মচারী। ডা: কামরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ করে একজন বলেন, তিনি গালমন্দ এবং অপমান অপদস্ত পর্যন্ত করেছেন অনেক কর্মচারীকে। নিম্ন পদের কর্মচারীদের তিনি মানুষ মনে করতেন না। এমনকি এ ডাক্তার চিকিৎসা বানিজ্য করেছেন এক চেটিয়া ভাবে। যার ভুক্তভোগি অনেক শিশুর পরিবার।
T.A.S / T.A.S
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন