ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


কে এম রায়হান  photo কে এম রায়হান
প্রকাশিত: ১-৯-২০২৪ রাত ১১:৫৫
আজ ১ সেপ্টেম্বর, রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে সকাল ১২ টায় এক কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনর কর্মচারী সংসদ রেজি নং ১৫৮ এর পরপর দুইবার নির্বাচিত সাবেক সভাপতি মিয়া শাহাবুদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিক দল  কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার।  উপস্থিত ছিলেন, সহ প্রচার সম্পাদক মফিদুল হাসান মোহন সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের  এসকে বেঞ্জার্স  এন্ড ওয়ার্কারস ইউনিয়ন, জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন, পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন । 
 
বাংলাদেশ সিটি ও পৌরকর্মচারী  ফেডারেশনের মহাসচিব এস এম মোশারফ হোসেন মিলন বলেন, কয়েকটি এলাকা সম্প্রতি বন্যা-প্লাবিত হওয়ায় হাজার-হাজার মানুষ দুর্দশায় পড়েছেন। বন্যা কবলিত এসব মানুষ অসহায় জীবন-যাপন করছেন। বন্যা পীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদেরকে পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করবে।
 
কর্মসূচি কমিয়ে শুধুমাত্র প্রতিষ্ঠা বার্ষিকীর দিন  অনাড়ম্বরভাবে পালন করা হবে। কর্মসূচিতে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল, সেটি ত্রাণ তহবিলে দেওয়া হবে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দলের হাই কমাণ্ডের নির্দেশনা অনুযায়ী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন থাকছে না। সীমিতভাবে কর্মসূচি পালিত হবে। এছাড়াও তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তারেক রহমানের বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার আহবান জানান।

এমএসএম / এমএসএম

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত