ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ফেনীতে বন্যার্তদের সহায়তায় এলিট ফোর্সের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ২-৯-২০২৪ দুপুর ১:১১

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এলিট ফোর্স সক্রিয়ভাবে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। ফেনী জেলার বন্যাকবলিত এলাকায় এলিট ফোর্সের পক্ষ থেকে একটি বিশিষ্ট ত্রাণ টীম গঠন করা হয়েছে। ইতোমধ্যে, ফেনী পুলিশ লাইন গেইট সংলগ্ন হাজারি রোডে একটি ত্রাণ ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখানে খাবার, ঔষধ, বিশুদ্ধ পানি এবং অন্যান্য জরুরি সামগ্রী বিতরণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে এই ক্যাম্প থেকে ত্রাণ সংগ্রহ করা যাবে।

 এই বন্যা পরিস্থিতিতে, এলিট ফোর্সের টীম সারাদিন ধরে ফেনী এবং পার্শ্ববর্তী এলাকায় বন্যাকবলিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করছে। তারা চেষ্টা করছে এমন এলাকাগুলোতে ত্রাণ পৌঁছাতে যেখানে এখনো পর্যাপ্ত সহায়তা পৌঁছায়নি। তারা জানায় যে, বর্তমান সাপ্লাই সম্পূর্ণ পর্যাপ্ত নয় এবং আরও বেশি পরিমাণে খাবার পানি ও অন্যান্য ত্রাণ সামগ্রী প্রয়োজন। এলিট ফোর্স টিম তা মোকাবেলার জন্য প্রস্তত আছে।

 গত ২৩ তারিখে, এলিট ফোর্সের উদ্যোগে গঠিত একটি দক্ষ রেসকিউ টীম বন্যার প্রভাবে আটকে পড়া ৫টি পরিবার এবং প্রায় ৫০ জন হারিয়ে যাওয়া মানুষকে উদ্ধার করেছে। ২টি বোট নিয়ে তারা ভোর ৪টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালিয়ে গেছে। তাদের টীমের সদস্যরা নিজেদের থাকার জায়গা, খাবার এবং পানি ছেড়ে দিয়ে বন্যার্তদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এই সকল সাহসী ও আত্মত্যাগী সদস্যদের প্রতি এলিট ফোর্স গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছে।

 এলিট ফোর্সের পরিচালক শরীফ শাহাম জানান, "এলিট ফোর্স সকল সহযোগী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ। আসুন, সবাই মিলে এই সংকটময় মুহূর্তে বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়াই। দেশকে ভালোবাসি, দেশের জন্য এগিয়ে আসি।"

 এছাড়াও, এলিট ফোর্সের ৭টি বিভাগীয় অফিস, বিভিন্ন জেলার জোনাল অফিস এবং ট্রেনিং সেন্টারের সকল কর্মী তাদের একদিনের বেতন অনুদান করেছেন। এই উদ্যোগের মাধ্যমে এলিট ফোর্স আবারও প্রমাণ করেছে যে তারা দেশের জন্য যেকোনো পরিস্থিতিতে এগিয়ে আসতে সদা প্রস্তুত।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল