আলোক স্বল্পতার কারণে বন্ধ খেলা
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। তবে আলোর স্বল্পতার কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে। বিনা উইকেটে ৪২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
দলে ভালো শুরু এনে দিয়েছেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। এই দুই ব্যাটারের ব্যাটে বিনা উইকেতে ৩৬ রান সংগ্রহ করে চা বিরতিতে গেছে টাইগাররা।
১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। বেশি আগ্রাসী ব্যাটিং করতে থাকেন জাকির। ৬ ওভারে বিনা উইকেটে ৩৭ রান সংগ্রহ করে চা বিরতিতে যায় বাংলাদেশ।
চা বিরতির পর এক ওভার খেলা হয়েই বন্ধ হয়ে যায়। আকাশে ঘনকালো মেঘের কারণে জ্বালানো হয়েছে স্টেডিয়ামের সব কটি ফ্লাডলাইট। তবে ম্যাচ উপযোগী আলো না থাকার কারণে খেলা বন্ধ করেছেন আম্পায়াররা। ৭ ওভারে বিনা উইকেতে ৪২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জাকির ২৩ বলে ৩১ ও সাদমান ১৯ বলে ৯ রানে অপরাজিত আছেন।
T.A.S / T.A.S
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি
‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা
কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ