বাঁশখালীর কয়লা বিদ্যুৎপ্রকল্পে ছুরিকাঘাতে ২ নিরাপত্তাকর্মী নিহত
বাঁশখালীর গন্ডামারা এস আলম গ্রুপ ও চায়নার যৌথ মালিকানাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্পে ভোর রাতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।হামলাকারী সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রজেক্টে কর্মরত দুই নিরাপত্তাকর্মী নিহত হয়।
সোমবার (২ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪ টার দিকে উপজেলার গন্ডামারা কয়লা বিদ্যুৎ প্রকল্পে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
হামলায় নিহতরা হলেন ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা গ্রামের আবদুর রহমানের ছেলে সরওয়ার আলম (৫১)। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। অপরজন হলেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জাওয়ারদার গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে রাশেদ জাওয়ারদার (২৭)।
গণ্ডামারা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই রুবেল চন্দ্র সিংহ বলেন, কয়লা বিদ্যুৎ প্রকল্পে সোমবার ভোর ৪টার দিকে একটি সন্ত্রাসী গ্রুপ হামলা চালিয়ে প্রকল্প এলাকায় ঢুকে পড়ে। প্রজেক্টে নিরাপত্তার দায়িত্বে থাকা সরওয়ার ও রাশেদ জাওয়ারদার বাঁধা দিলে তাদের উপর এই সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলাকারীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রাশেদ ও সরওয়ারকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। তবে হামলাকারী কি কারণে এই ঘটনা ঘটিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ রুবেল চন্দ্র সিংহ।
বর্তমানে এই ঘটনার পর থেকে কয়লা বিদ্যুৎ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তাকর্মীদের হাতে যেখানে অস্ত্র থাকার কথা সেখানে এধরণের হামলার ঘটনাটি রহস্যজনক বলেও মনে করছে সচেতন মহল।
এব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমদ জানান, বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি