ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বাংলাদেশের গৌরবের তিন, পাকিস্তানের লজ্জার দুই রেকর্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৯-২০২৪ দুপুর ২:৩০

ওয়ানডেতে হরহামেশায় জয় মিললেও টেস্টে বাংলাদেশের জয় আসে কালেভদ্রে। তবে এবার ব্যতিক্রমী এক বাংলাদেশকে দেখছে ক্রিকেট বিশ্ব। রাওয়ালপিন্ডিতে প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে হারানোর পর এবার হোয়াইটওয়াশ করতে চলেছে বাংলাদেশ। 

আর সেটি হলে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয়ের গৌরব অর্জন করবে বাংলাদেশ। পাকিস্তানের জন্য অবশ্য বিষয়টি লজ্জাজনকই হয়ে দাঁড়াবে। কেননা, সেটি নিজেদের মাটিতে দ্বিতীয়বারের মতো টেস্টে সিরিজ হারের লজ্জায় পড়তে হবে তাদের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪৩ রান। উইকেটে আছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। জয় থেকে আর মাত্র ৪২ রান দূরে বাংলাদেশ।  এর আগে, ২০০৯ সালের প্রথমবার দেশের বাইরে টানা দুই টেস্ট জয় করে বাংলাদেশ। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তাদেরই মাঠে দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। আর এবার পাকিস্তানের বিপক্ষে জয় পেলে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট জয় পাবে বাংলাদেশ। অন্যদিকে ২০২২ সালে ইংল্যান্ডের বাজবলের সামনে নিজেদের মাটিতে ৩ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানেই হারার পর এবার বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাই হওয়ার পথে রয়েছে পাকিস্তান।

T.A.S / T.A.S

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ