ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বাংলাওয়াশ হয়ে ক্ষমা চাইলেন পাকিস্তান অধিনায়ক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৯-২০২৪ দুপুর ১:৩৪

ঘরের মাঠে ফেভারিট হিসেবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিল পাকিস্তান। তবে মাঠের পারফরম্যান্সে ছিল না ফেভারিটের ছাপ। সমর্থকদের হতাশ করে টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর জাতির কাছে ক্ষমা চেয়েছেন পাক অধিনায়ক শান মাসুদ।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে হারে পাকিস্তান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হারের দায় নিজের কাঁধে নেন পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, 'আমি আগেও বলেছিলাম হারলে, ভুল হলে দায় নেব। জাতির কাছে আমি ক্ষমা চাইছি। আগেও বলেছিলাম, এখনো বলছি। আমার লক্ষ্য হওয়া উচিত আরও কীভাবে ভাল করা যায়। যখন ভাল খেলব না স্পষ্ট করে সেটা বলব। এখন আমাদের ভালো কিছুর জন্য কাজ করতে হবে।'

জয়ের কৃতিত্ব বাংলাদেশকে দিয়ে শান মাসুদ বলেন, 'সব প্রতিপক্ষকে সম্মান দিতে হবে। বাংলাদেশ দুই টেস্টেই আমাদের চেয়ে বেশি ডিসিপ্লিনড ছিলো। আমাদের নিজেদের দিকে তাকাতে হবে, আমরা কত ভুল করেছি বুঝতে হবে।'

তিনি আরও বলেন, 'ওদের দুইজন (সাকিব-মুশফিক) ক্রিকেটার ৭০-৮০টা টেস্ট খেলেছে। মেহেদী ও লিটনও ৪০টার বেশি খেলেছে। আমাদের লাল বলের বেলায় এমন অভিজ্ঞতা দরকার। আমাদের অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা বাড়াতে হবে।'

T.A.S / T.A.S

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব