ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বালিয়াকান্দিতে চাঁদার টাকা না দেওয়ায় মারপিটের শিকার এক বব্যাবসায়ী


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ৪-৯-২০২৪ দুপুর ১:৫৯

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাঁদার টাকা না দেওয়ায় চাঁদাবাজদের মারপিটের শিকার হয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে  ফজলু মিয়া (৩৭), নামের এক বব্যাবসায়ী। সে উপজেলার বহরপুর ইউনিয়নের  চর পাকালিয়া গ্রামের মালেক মিয়ার ছেলে

এ ঘটনার  ১। সাজ্জাদ শেখ (২৭), ২। ফেরদৌস শেখ (৩৫), উভয় পিতা- কুদ্দুস শেখ, ৩। কুদ্দুস শেখ (৫৫), পিতা- মৃত মাইল শেখ, সর্ব সাং- বহরপুর (দড়িপাড়া), থানা- বালিয়াকান্দি, জেলা- রাজবাড়ীসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ফজলু মিয়া জানান আমার ভাই জিলাল মিয়া (৪৫) মাছের ও ভেকু ব্যবসা পরিচালনা করে। আমাদের চাষ করা পেয়াঁজ নিয়া বহরপুর বাজারে বিক্রি করিতে গেলে ১নং বিবাদী আমার ও আমার ভাইয়ের নিকট ১,০০,০০০/- (এক লক্ষ) চাঁদা দাবী করে। তখন প্রানের ভয়ে ১নং বিবাদীকে চাঁদা বাবদ ২০,০০০/-(বিশ হাজার) টাকা প্রদান করি। ইং গত ১৭/০৮/২০২৪ তারিখে ১নং বিবাদী আমার নিকট আরো ৮০,০০০/-(আশি হাজার) টাকা চাঁদা দাবী করিতে থাকে। আমি চাঁদা দিতে অস্বীকার করিলে ১নং বিবাদী আমাকে ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করে। উক্ত ঘটনার জের ধরিয়া  ০৩/০৯/২০২৪ তারিখ দুপুর ০২.০০ ঘটিকার সময় পেঁয়াজ নিয়া বহরপুর বাজারের যাওয়া মাত্রই ৩নং বিবাদীর হুকুমে ১নং বিবাদী সাজ্জাদ শেখ ও ২নং বিবাদী ফেরদৌস শেখ আমার পথরোধ করিয়া আমার নিকট চাঁদা দাবী করিতে থাকে। তখন আমি চাঁদা দিতে অস্বীকার করিলে ২নং বিবাদীর হাতে হকিষ্টিক দিয়া এলোপাথারীভাবে পিটাইয়া আমার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তখন আমি মাটিতে পড়ে গেলে ১নং বিবাদীর হাতে থাকা লোহার রামদা দিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে উক্ত কোপ মাথার মধ্যভাগে লেগে গুরুত্বর রক্তাক্ত কাটা জখম হয়। ১নং বিবাদী আমার শার্টের পকেটে থাকা নগদ ২০,৫০০/-(বিশ হাজার পাঁচশত) টাকা চুরি করে। তখন আমার ডাক চিৎকার শুনে বাজারে থাকা আশেপাশের স্থানীয় লোকজন আগাইয়া আসিলে সকল বিবাদীগণ আমাকে খুন জখমের ভয়ভীতি ও হুমকী প্রদান করিয়া চলিয়া যায়। পরবর্তীতে বাজারে থাকা স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করিয়া বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়া চিকিৎসার জন্য ভর্তি করে।

T.A.S / T.A.S

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত