ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় ইউপি সদস্যদের অভিযোগের বিরুদ্ধে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৯-২০২৪ দুপুর ৩:২২

নওগাঁর মান্দায় ১০ ইউপি সদস্যদের আনিত মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় উপজেলার কুসুম্বা  সীমানা কফি হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে পরানপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদের সদস্যরা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন তার কোন ভিত্তি নেই।

ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল আরো বলেন,, হাটবাজার উন্নয়ন,বাজারে সিসি ক্যামেরা স্থাপন,বলপূর্বক চেকে স্বাক্ষর, লাঠিয়াল বাহিনী তৈরি করে এলাকায় ত্রাস সৃষ্টি,টিআর,কাবিখা,কাবিটা,ট্রেড লাইসেন্স,পরিষদে মসজিদ নির্মাণ, সদস্যদের বেতন না দেওয়া,খাদ্যবান্ধব কর্মসুচিসহ প্রত্যেক প্রকল্পে কাজে অনিয়ম দূর্নীতির উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন ১০ ইউপি সদস্য। যাহা বাস্তবতার সাথে কোন মিল নেই। 
ইউপি চেয়ারম্যান আরো বলেন,অধিকাংশ প্রকল্পের সভাপতি (পিআইসি) ইউপি সদস্যরা নিজেই।আমি শুধু দেখভাল করেছি। প্রকল্পে অনিয়ম দূর্নীতি হলে তারাই দায়ী। তবে কোন কাজে অনিয়ম হয়নি বলে তিনি দাবী করেন। আমি চক্রান্তের স্বীকার হয়ে ইউনিয়ন পরিষদে যেতে পারছিনা। এ কারণে ইউনিয়নবাসীর কাছে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন। অচিরেই এই পরিস্থিতি থেকে পরিত্রান চান এই চেয়ারম্যান। 

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন