ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীর গভীর পাহাড়ি এলাকায় মিললো এক বয়োবৃদ্ধের মৃতদেহ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৪-৯-২০২৪ বিকাল ৫:৭

বাঁশখালী পৌরসভার পূর্ব পাহাড়ি এলাকা থেকে মোঃ সিরাজ মিয়া নামে (৬৫) বছর উর্ধ্বে বয়সী এক লোকের মৃতদেহ উদ্ধার করলো বাঁশখালী থানা পুলিশ। মোঃ সিরাজ মিয়া উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটা ৭ নং ওয়ার্ড এলাকার মৃত বদিউর রহমানের পুত্র।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৌরসভার পূর্ব পাহাড়ি এলাকায় বয়োবৃদ্ধ লোকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ সুত্রে জানা গেছে, পৌরসভার পাহাড়ি এলাকায় বয়োবৃদ্ধ লোকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এবিষয়ে সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে প্রায় দুই-আড়াই কি.মি.গভীর পাহাড়ি পথ পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে মৃতদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মৃত ব্যক্তির পরিবারের লোকজন বলছে সিরাজ মিয়া মানসিক ভাবে অসুস্থ ছিলেন। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান পুলিশ সুধাংশু শেখর হালদার।

T.A.S / T.A.S

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির