ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে বন্যার্ত ৬শ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৪-৯-২০২৪ বিকাল ৭:৭

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মাওলানা আব্দুল মান্নান স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ শ পরিবারের মাঝে বুধবার বিকেলে শ্রীরামপুর মজুমদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রী বিতরণ করেন মাওলানা আব্দুল মান্নান মজুমদারের ছোট ছেলে উপজেলা যুব দল নেতা মাহমুদ হোসাইন মজুমদার মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন, রায়কোর্টে উত্তর ইউনিয় বিএনপি নেতা মাসুদ হাজারী, সফিকুর রহমান মেম্বার, নজির আহমদ মেম্বার, মনসুর আলী দুলাল, মনির আহমদ, আলী আক্কাস, সমাজসেবক অহিদুর রহমান মজুমদার, দুদু মিয়া মজুমদার। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ নুর আহমদ সবুজ।

জানা যায়, এবারের বন্যায় মাওলানা আব্দুল মান্নান মজুমদারের পরিবার বন্যার্তদের পাশে নিবেদিতভাবে সেবা প্রদান করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজ বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে ছিল ৫ কেজি চাউল,১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন, সয়াবিন ২ লিটার, ১ কেজি আলু, নুডুলস ২ প্যাকেট, ২ লিটার মিনারেল ওয়াটার, ৫ প্যাকেট ওর স্যালাইন।

T.A.S / T.A.S

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত