অভয়নগরে ঘরের দরজার সামনে কাফনের কাপড় - আতঙ্কে ইউপি সদস্যের পরিবার
ঘরের দরজার সামনে ইটের ওপরে পড়ে ছিল ৩ সেট কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজলের বোতল। খবর পেয়ে তা উদ্ধার করে নিয় যায় পুলিশ। বুধবার (৪ সেপ্টম্বর) যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামে জাকির হাসান তরফদারের বাড়িতে এ ঘটনা ঘটে। জাকির হাসান তরফদার চলিশিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাওয়ার পর থেকে পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছে। এ ব্যাপারে বুধবার দুপুরে জাকির হাসানের স্ত্রী নাদিরা পারভীন বাদী হয়ে অজ্ঞাতনামা ১৪০/ ১৫০ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগকারী নাদিরা পারভীন বলেন, তাঁর স্বামী জাকির হাসান তরফদার চলিশিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের নির্বাচিত সাবেক একজন সদস্য ছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি অংশ গ্রহণ না করে ব্যবসা শুরু করেন। এছাড়া মাছের ঘের নিয়েও ব্যস্ত থাকতেন তিনি। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় দেশিয় অস্ত্র সহকারে অজ্ঞাতনামা ১৪০/ ১৫০ জনের একটি দল তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের মাধ্যমে লাক্ষাধিক টাকার ক্ষতি করে। এসময় পরিবারের সদস্যরা পাশের এক বাড়িতে থাকায় হতাহতের মত ঘটনা ঘটেনি।
তিনি আরো বলেন, এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বাড়ি ফিরে স্বপরিবারে বসবাস শুরু করি। বুধবার (৪ সপ্টম্বর) সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলে দেখা যায় ইটের ¯পর ওপর দুটি পলিব্যাগ পড়ে আছে। প্রতিবেশীদের সহযোগিতায় পলিব্যাগ খুলে তিন সেট কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজলের বোতল পাওয়া যায়। এসব দেখার পর আমার স্বামীসহ পরিবারের সদস্যদের মধ্য চরম আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয়রা গাজীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা সেগুলা উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার পর এদিন দুপুরে অজ্ঞাতনামা ১৪০/ ১৫০ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করি। চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছেন বলে দাবি করেন তিনি।
এ ব্যাপার অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সাবেক ইউপি সদস্য জাকির হাসান তরফদারের স্ত্রী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
T.A.S / T.A.S
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত