ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বর্ষসেরার দৌড়ে আর্জেন্টিনার দুই মার্তিনেস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-৯-২০২৪ দুপুর ২:২৫

ব্যালন দ’রের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। তালিকায় আছেন আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের দুই নায়ক- স্ট্রাইকার লাওতারো মার্তিনেস ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। গত বুধবার রাতে ব্যালন দ’র ২০২৪ এর ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। ২০০৩ সালের পর প্রথমবার ব্যালন দ’রের সংক্ষিপ্ত তালিকায় নেই লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর নাম। পুরস্কারটি রেকর্ড আটবার জিতেছেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার জিতেছেন রোনালদো।

২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই দুজনের বাইরে কেউ পুরস্কারটি জিততে পারেননি। গত বছর পুরস্কারটি ওঠে মেসির হাতে। আর্জেন্টিনা দল থেকে এবার এই তালিকায় আছেন এমিলিয়ানো ও লাওতারো। জাতীয় দলে সফলতার পাশাপাশি ক্লাব ফুটবলেও দুজনে ছিলেন উজ্জ্বল। ইতালিয়ান সেরি আ জেতা ইন্টার মিলানের মূল কারিগর লাওতারো। টুর্নামেন্টে সর্বোচ্চ এই গোল স্কোরার জেতেন লিগের সেরা খেলোয়াড়ের খেতাবও। এমিলিয়ানো তার দল অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে তিনে রাখেন গুরুত্বপূর্ণ অবদান।

এছাড়া বর্ষসেরা কোচের লড়াইয়ে আছেন আর্জেন্টিনার লিওনেল স্কালোনি। যেখানে তার সঙ্গী রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি, বায়ার লেভারকুজেনের শাবি আলোন্সো, ম্যানচেস্টার সিটির পেপ গুয়ার্দিওলা, আতালান্তার জান পিয়েরো গাসপেরিনি, আর্জেন্টিনার লিওনেল স্কালোনি ও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। আগামী ২৮ অক্টোবর প্যারিসে জমকালো অনুষ্ঠানে অন্যান্য পুরস্কারের সঙ্গে বর্ষসেরা খেলোয়াড় ও কোচের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

ব্যালন দ’রের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা: জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি), ফেদেরিকো ভালভের্দে (রিয়াল মাদ্রিদ), এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি), নিকো উইলিয়ামস (আথলেতিক বিলবাও), গ্রানিত জাকা (বায়ার লেভারকুজেন), আর্তেম দোভিক (জিরোনা/রোমা), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), দানি ওলমো (লাইপজিগ/বার্সেলোনা), ফ্লোরিয়ান ভিরৎজ (বায়ার লেভারকুজেন), মার্টিন ওডেগোর (আর্সেনাল), মাটস হুমেলস (বরুশিয়া ডর্টমুন্ড), রদ্রি (ম্যানচেস্টার সিটি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), ডেকলান রাইস (আর্সেনাল), ভিতিনিয়া (পিএসজি), কোল পালমার (ম্যানচেস্টার সিটি/চেলসি), দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), লামিনে ইয়ামাল (বার্সেলোনা), বুকায়ো সাকা (আর্সেনাল), হাকান কালহানোগলু (ইন্টার মিলান), উইলিয়াম সালিবা (আর্সেনাল), কিলিয়ান এমবাপে (পিএসজি/রিয়াল মাদ্রিদ), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), অ্যাডেমোলা লুকম্যান (আতালান্তা), আন্টোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), আলেক্স গ্রিমাল্দো (বায়ারলেভারকুজেন)।

জামিল আহমেদ / জামিল আহমেদ

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে