ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খুলনায় মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করা যুবক চিকিৎসাধীন


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৫-৯-২০২৪ দুপুর ৩:৪৫

খুলনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করা এক যুবককে পিটিয়ে আহত করেছে বিক্ষুব্ধ লোকজন। বুধবার রাতে পিটুনিতে তিনি মারা গেছেন বলে খবর ছড়িয়ে পড়ে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম যুবকটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিলেন। কটূক্তি করা যুবককে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে এখন পুলিশ নিশ্চিত করেছে ওই যুবক জীবিত ও চিকিৎসাধীন রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক খুলনা মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা জানান, পিটুনিতে আহত যুবকটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। তবে নিরাপত্তার স্বার্থে কোন হাসপাতালে যুবক আছেন তা জানানো হচ্ছে না। স্থানীয়রা জানায়, কলেজ ছাত্রটি মহানবীকে (সা.) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করে। বুধবার রাত পৌনে ৮টার দিকে কয়েকজন যুবক তাকে খুঁজে বের করে ধরে নগরীর সোনাডাঙ্গায় ডেপুটি পুলিশ কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে শত শত লোক গিয়ে ওই কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ শুরু করে। উত্তেজিত জনতা কটূক্তিকারীকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু বিক্ষোভকারীরা উৎসব মণ্ডলকে পিটিয়ে আহত করে। এরপর ওই যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীরা ধীরে ধীরে ওই এলাকা ত্যাগ করে।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত