ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

এস আলমের টাকার সন্ধানে কর্ণফুলীতে দুই বাড়ি ও কবরস্থানে তল্লাশি


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৫-৯-২০২৪ দুপুর ৪:৫০

পাঁচ বস্তা টাকা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলমের বোখারের শ্বশুর বাড়ি, স্থানীয় ইউপি সদস্যের বাড়ি  ও এলাকার কবরস্থানে অভিযান চালিয়েছে কর্ণফুলী থানা পুলিশ।যদিও অভিযানে কোনো টাকা বা কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার (ওসি তদন্ত) মো মেহেদী হাসান।(৪ সেপ্টেম্বর) বুধবার বিকালে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন ৯নং ওয়ার্ডে অবস্থিত এস আলমের বোখার মো: নাছির উদ্দীনের শ্বশুর ও স্থানীয় ইউপি সদস্য নবী মেম্বারের বাড়ি এবং ওই এলাকার একটি কবরস্থানে তল্লাশি করা হয়।

তল্লাশি অভিযানের নেতৃত্ব দেওয়া কর্ণফুলী থানার (ওসি তদন্ত) মো: মেহেদী হাসান জানান, গোপন তথ্যের ভিত্ততে আমরা জানতে পারি চরলক্ষ্যা ৯নং ওয়ার্ডে অবস্থিত এস আলমের বোখার নাছির উদ্দীনের শ্বশুর বাড়িতে প্রায় পাঁচ বস্তা টাকা মজুদ রাখা হয়েছে,এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযুক্ত নাছির উদ্দীনের শ্বশুর বাড়ি, ওই এলাকার ইউপি সদস্য নবী মেম্বারের বাড়ি ও স্থানীয় কবরস্থানে তল্লাশি করা হয়। তল্লাশিতে কোনো টাকা বা কাউকে আটক হয়নি। তবে পুলিশ এই বিষয়ে তদন্ত করবে, অভিযুক্তরা পুলিশের নজরদারিতে থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমরা কয়েকদিন আগে থেকে শুনতেছি এস আলমের বোখার নাছিরের শ্বশুর বাড়িতে স্থানীয় ইউপি সদস্য নবী মেম্বার সাহায্যে একাধিক টাকার বস্তা মজুদ করা হয়েছে। তবে আমরা দেখি নাই,এখন দেখতেছি পুলিশ তল্লাসি চালাচ্ছে।

অভিযুক্ত ৯নং ওয়ার্ড ইউপি সদস্য নবী মেম্বার বলেন, এলাকার কিছু মানুষ আমারকে নিয়ে মিথ্যাচার করতেছে, এলাকায় আমাকে হেয় করার জন্য বিষয়টির সাথে আমার নাম জড়িয়েছে, 
অথচ এই বিষয়ে আমি কিছুই জানি না।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার