গোয়ালন্দে দখলদারি-চাঁদাবাজি’র বিরুদ্ধে বিএনপি’র হুসিয়ারি
স্বেরাচারী শেখ হাসিনা সরকার ৫ আগষ্ট পতন হওয়ার পর থেকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বিএনপি-যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দল এর নাম ব্যবহার করে কথিত বিএনপি নামধারীরা দখলদারি-চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন। সেই সকল নামধারী কথিত বিএনপি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন গোয়ালন্দ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু’র নাম ব্যবহার করে বক্তরা বলেন, সুলতান নুর ইসলাম মুন্নু ও তার অনুসারীরা ৫ আগষ্ট স্বেরাচারী শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর থেকে প্রথমেই দৌলতদিয়া যৌনপল্লীর মাদক স¤্রাট ঝুমুর বাড়ীওয়ালীর আশ্রয় দিয়ে মাদক ব্যবসা পরিচালনার পুনরায় সুযোগ দেয়। দখল করে দৌলতদিয়া মাহিন্দ্র ষ্ট্যান্ড, স্পীড বোর্ডে ঘাট সহ বিভিন্ন স্পটে দখলদারি-চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম। সুতরাং আমরা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা এর প্রতিবাদ করি। প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বক্তরা বলেন, চাঁদাবাজ, দখলদারি এবং সন্ত্রাসী যেই হোক তার উপযুক্ত শাস্তি দেওয়ার আহবান জানান। দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, দখলদারি করলে তার বহিস্কারের দাবিও করেন বক্তারা।
সংবাদ সম্মেলনে সভাপত্বি করেন উপজেলা বিএনপি’র সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ। এসময় সংবাদ সম্মেলনে আরোও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোসারফ আহমেদ, পৌর বিএনপি সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজি, গোয়ালন্দ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সানোয়ার আহমেদ সানু সহ সকল ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেকাকর্মীরা।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ জানান, গতকাল তারা এক সংবাদ সম্মেলন করে আমার বাবা এবং আমার এবং আমার ভাইয়ের বিরুদ্ধে যে কথাগুলো বলেছেন তা সম্পূর্ণই অসত্য এবং বানোয়াট। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাছাড়া ৫ আগস্টের পরে ওনাদের বেশ কিছু কার্যকলাপের ভিডিও ফুটেজ আমার হাতে আছে প্রয়োজনে সাংবাদিকদের মাধ্যমে আমি প্রচার করবো।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান