নিষেধাজ্ঞা শেষেও চাল পাননি লালমোহনের জেলেরা
দেশের সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন (২০ মে থেকে ২৩ জুলাই ২০২১ পর্যন্ত) মৎস্য আহরণ নিষিদ্ধকালে কর্মহীন জেলেদের জন্য ভিজিএফের চাল বরাদ্দ করেছে সরকার। এ উপজেলায় সামুদ্রিক জেলে রয়েছেন ৮ হাজার ৮০৪ জন। এ উপজেলার জেলেদের মাঝে প্রথম ধাপের ৫৬ কেজি চাল বিতরণ করা হয়েছে। তবে দ্বিতীয় ধাপের বরাদ্দকৃত ৩০ কেজি চাল এখনো বিতরণ করেনি উপজেলার ৫টি ইউনিয়ন। অথচ গত ২৩ জুলাই সমুদ্রে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা সমাপ্ত হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মৎস্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গত ১৬ আগস্টের মধ্যে এসব জেলেদের মাঝে দ্বিতীয় দফায় ৩০ কেজি করে (ভিজিএফ) চাল বিতরণ সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছিল। তবে উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন এ নির্দেশনা মানলেও অমান্য করেছে ৫টি ইউনিয়ন (কালমা, চরভূতা, ফরাজগঞ্জ, রমাগঞ্জ ও বদরপুর ইউনিয়ন)। এসব ইউনিয়নের জেলেদের মাঝে এখনো কোনো চাল বিতরণ করেনি বলে জানায় উপজেলা মৎস্য অফিস। এমনকি ফরাজগঞ্জ ইউনিয়নের চাল এখনো খাদ্যগুদাম থেকে উত্তোলনই করা হয়নি।
এদিকে আলাপকালে কালমা ইউপি সচিব মো. মোসলেউদ্দিন ও বদরপুর ইউপি সচিব মো. জাহাঙ্গীর জানান, সপ্তাহখানেক আগে চাল বিতরণ করেছেন তারা। তবে এ তিনটি ইউনিয়নের চাল বিতরণের কথা জানে না মৎস্য অফিস।
এদিকে রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা মিয়া বলেন, একটু ঝামেলা থাকায় চাল বিতরণ সম্ভব হয়নি। তবে শীঘ্রই বিতরণ করা হবে।
ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব মো. মোকাম্মেল হক জানান, এখনো চাল বিতরণ করা হয়নি। এমনকি খাদ্যগুদাম থেকে এখনো চাল নেননি তারা। আগামী ২-৩ দিনের মধ্যে চাল বিতরণ করা হবে বলেও জানান তিনি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস বলেন, চাল বিতরণকালে প্রায়ই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা মৎস্য অফিসকে অবগত করেন না। কেন করেন না সেটা জানা নেই। তবে যেসব ইউনিয়ন এখনো সামুদ্রিক জেলেদের মাঝে এখনো চাল বিতরণ করেনি, তাদের অনতিবিলম্বে চাল বিতরণের কথা বলা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এদিকে নিষেধাজ্ঞা শেষেও সরকারের মানবিক সহায়তার চাল (ভিজিএফ) না পেয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় জেলেদের মাঝে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান