ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

হাথুরুকে নিয়ে ইতিবাচক শান্ত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-৯-২০২৪ দুপুর ২:১০

চন্ডিকা হাথুরুসিংহের ভীষণ প্রয়োজনের সময় পাশে দাঁড়ালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তান সফরে কোচের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। অধিনায়কের এই প্রশংসা বাংলাদেশের কোচ হিসেবে হাথুরুর টিকে থাকায় অনেক বড় ভূমিকা রাখবে বলেই সংশ্লিষ্টদের ধারণা।

জানা গেছে, ভারত সফরে লঙ্কান এ কোচই দায়িত্বে থাকছেন। এরই মধ্যে তাঁকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। তবে ভারত সিরিজের পর কী হবে, সে অনিশ্চয়তা রয়েই গেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাথুরুর সঙ্গে বিসিবির চুক্তি।

পাকিস্তানকে ২-০তে হোয়াইটওয়াশ করে বুধবার রাতে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। পাকিস্তান থেকে ছুটিতে যাওয়ার কথা থাকলেও দলের সঙ্গে ঢাকা ফিরেছেন কোচ। ভারত সফরের প্রস্তুতি ঠিকঠাক নেওয়ার জন্যই ছুটিতে যাননি হাথুরু। ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ। হাথুরুকে ভারত সফরে মনোযোগ দিতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বলা হয়েছে। এর পেছনে যে পাকিস্তান সিরিজের ফলাফল বড় ভূমিকা রেখেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

বুধবার রাতে নাজমুল হোসেন শান্ত দেশে নেমেই পাকিস্তান সিরিজ জয়ে কোচের বড় কৃতিত্বের কথা বলেন, ‘খুবই ভালো (বোঝাপড়া)... কোচের সঙ্গে ক্রিকেটাররা খুবই পরিষ্কার এবং খুবই সাপোর্টিভ ছিলেন তিনি। প্রত্যেক ক্রিকেটারকে উপযুক্ত পরিকল্পনা দিয়েছেন এবং ড্রেসিংরুমের পরিবেশ খুবই দারুণ ছিল। যে ক্রিকেটার পারফর্ম করেছে, যে করেনি, সবাই সবার পাশে ছিল। বিশেষ করে, প্রত্যেক কোচই ক্রিকেটারদের পাশে ছিলেন ভালো ও খারাপ সময়ে। ড্রেসিংরুমে কোচের ভূমিকা দারুণ ছিল এই সময়ে।’ 

কোচ হাথুরুসিংহেকে নিয়ে এই অনিশ্চয়তার কারণ রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির নতুন বস ফারুক আহমেদের সঙ্গে তাঁর পুরোনো দ্বন্দ্ব। ২০১৬ সালে দল নির্বাচনে হাথুরুর হস্তক্ষেপের কারণেই প্রধান নির্বাচকের পদ থেকে সরে গিয়েছিলেন ফারুক। 

বোর্ড প্রধানের দায়িত্ব নেওয়ার আগে একটি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে ফারুক আহমেদ বলেছিলেন, ‘আমি মনে করি না বাংলাদেশ ক্রিকেট দলের জন্য হাথুরু খুব কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।’ বোর্ড সভাপতি হওয়ার পরও সংবাদ সম্মেলনে বলেছিলেন, হাথুরুর বিষয়ে আগের অবস্থানেই আছেন তিনি। তবে পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় আনার কথাও বলেছিলেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, পাকিস্তানের বিপক্ষে সফলতা হয়তো পরিবেশ কিঞ্চিৎ বদলেছে।

বুধবার রাতে বাংলাদেশ স্কোয়াডের ১৬ জনের মধ্যে ফিরেননি কেবল সাকিব আল হাসান। কাউন্টি খেলতে ইংল্যান্ড চলে গেছেন তারকা এ অলরাউন্ডার। সেখান থেকেই ভারত সফরে যোগ দেবেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গুলিতে নিহত এক পোশাককর্মী হত্যা মামলার আসামিও সাকিব। সে মামলার খড়গ মাথায় নিয়েই পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলেছেন তিনি। ওই মামলা হওয়ার সময়ই ক্রিকেটারদের প্রায় সবাই সাকিবের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। 

দেশে ফিরেও বিষয়টি নিয়ে কথা বলেছেন অধিনায়ক শান্ত, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটি ভিন্ন। প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। যখন দেখা হবে (প্রধান উপদেষ্টার সঙ্গে), এটা নিয়ে যদি কথা ওঠে, তাহলে বলব, প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে।’ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে সাকিবের প্রসঙ্গে কথা বলতে চান শান্ত।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে