ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় বিএনপির প্রতিবাদে সভা অনুষ্ঠিত


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৬-৯-২০২৪ দুপুর ২:৪৯

নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মান্দা উপজেলা শাখার আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী ও যুবদলের যুগ্ম আহ্বায়ক এ্যাড. মিজানুর রহমানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন, মনগড়া ও তথাকথিত সংবাদ সম্মেলনের মাধ্যমে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে "প্রতিবাদ সভা" অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সতাহাট এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তরা বলেন, যুবদল নেতা আব্দুল জলিল ও নুরুল ইসলাম দলকে ব্যবহার করে ব্যক্তিগত ফায়দা লুটার চেষ্টা করছেন। একই সাথে বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী ও যুবদল নেতা এ্যাড. মিজানুর রহমানের বিরুদ্ধে মনগড়া সংবাদ প্রকাশ করে নিয়েছেন। যা যুবদলের নেতা হিসাবে দলের মান ক্ষুন্ন করেছেন। এজন্য প্রতিবাদ সভায় দলীয় নেতৃবৃন্দ যুবদল নেতা আব্দুল জলিল ও নুরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসাথে দল থেকে বহিষ্কার করার দাবি জানান তারা। 

প্রতিবাদ সভায়, মান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজুর সভাপতিত্বে ও সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকু, সাবেক ইউপি চেয়ারম্যান বেলাল খাঁন, অ্যাড. বিশ্বজিৎ সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অ্যাড. মিজানুর রহমান, সিদ্দিক হোসেন, বেলাল হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি দুলাল হোসেন প্রমুখ।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন