সন্ত্রাসী বিল্লাল গ্রেফতার অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার
খুলনা মহানগরীর দৌলতপুরের চুনুর বটতলা এলাকা থেকে সন্ত্রাসী বিল্লালকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ একটি টিম। এ অভিযানে অস্ত্র-গুলি, ফেন্সিডিল ও গাজা উদ্ধার করে যৌথ টিম। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দৌলতপুর থানাধীন চুনুর বটতলা এলাকার একটি বাসা থেকে এগুলো উদ্ধার করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, আসামী বিল্লাল একজন চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী। গোপন সংবাদরে ভিত্তিতে মাদক বিক্রয়ের তথ্য জানতে পারে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। মাদক উদ্ধারের লক্ষ্যে পুলিশ এবং মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাসী বিল্লালের কাছে থেকে অস্ত্র-গুলি এবং মাদক উদ্ধার করা হয়। আসামী মোঃ বিল্লাল শেখ’র ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৮ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম গাজা গাঁজা, একটি দেশীয় তৈরিকৃত শর্টগান, দুই রাউন্ড শর্টগানের গুলি ও দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস সত্যতা নিশ্চিত করে জানান, আসামী মোঃ বিল্লাল শেখ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে ৮/৯ টি মামলা রয়েছে । তাকে অস্ত্র-গুলি এবং মাদকসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ উমায়েরসহ বিভাগীয় স্টাফ সহকারী উপ-পরিদর্শক মোঃ আজগর আলী, সিপাই মোঃ হাসানুজ্জামান, খালিদ আল আজাদ, এস এম ফাহাদ হোসেন, ওয়ারলেস অপারেট জহির হোসেন ও গাড়ীচালক মোঃ আলতাফ হোসেন এবং দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম, এসআই মোঃ রফিকুল ইসলাম, এএস আই মোঃ হারুনর রশিদ, মোঃ রুহুল আমিন ও মোঃ হাসান মিয়া অভিযানের সময় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন