ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কোহলিদের টেনে মাটিতে নামাল ইংল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২১ রাত ৮:৩৮

লর্ডস টেস্ট জিতে যেন মাটিতেই পা রাখতে পারছিল না বিরাট কোহলি অ্যান্ড কোং। রীতিমত আকাশে উড়ছিল। যে কারণে বিরাট কোহলি গর্বভরেই বলেছিলেন, ইংল্যান্ড সর্বশক্তি নিয়ে হাজির হলেও তাদের ভয় দেখাতে পারবে না। তারা এখন এতটাই অজেয়। সুনিল গাভাস্কার থেকে শুরু করে ভারতের প্রায় সব সাবেক ক্রিকেটারই মন্তব্য করতে ছাড়েননি, কোহলিদের সামনে বাকি টেস্টগুলোতেও উড়ে যাবে ইংলিশরা।

কোহলির এই কথা মুখ থেকে যেন পড়তে দেরি, জবাব দিতে দেরি হয়নি ইংলিশ বোলারদের। জেমস অ্যান্ডারসন, অলি রবিনসন, স্যাম কুরানদের বোলিং তোপের মুখে মাত্র ৭৮ রানে অলআউট হওয়ার চরম লজ্জা ডুবলে বিরাট কোহলি অ্যান্ড কোং।

পুরো দলের দুজন মাত্র ব্যাটসম্যান দুই অংকের ঘর পার হতে পারলেন। রোহিত শর্মা করেছেন সর্বোচ্চ ১৯ এবং আজিঙ্কা রাহানে করলেন ১৮ রান। দুই অংকের ঘর পার করা তৃতীয় সংখ্যাটি হচ্ছে মিস্টার এক্সট্রার, ১৬। বাকিরা দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি।

ভারতীয়দের ব্যাটিংয়ে ধ্বস নামিয়েছেন জেমস অ্যান্ডারসন, ক্রেইগ ওভারটন, অলি রবিনসন এবং স্যাম কুরান। প্রথম দু’জন নিয়েছেন ৩টি করে ৬টি উইকেট। পরের দু’জন নিলেন ২টি করে ৪টি উইকেট।

জামান / জামান

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি