দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে জেতালেন ইংলিস
প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা ট্রাভিস হেড এবার গোল্ডেন ডাক খেলেন। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কও। দ্রুত দুই ওপেনারকে ফিরিয়ে ভালো শুরু করেছিল স্কটল্যান্ড। তবে তিনে নেমে ঝড় তোলেন জশ ইংলিস। তার তাণ্ডবে উড়ে গেছে স্কটিশরা। গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রানের বেশি করতে পারেনি স্কটল্যান্ড।
বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ভুগেছে স্কটল্যান্ড। ব্র্যান্ডন ম্যাকমুলান ছাড়া আর কেউই উইকেটে দাঁড়াতেই পারেননি। মাত্র দুইজন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। ম্যাকমুলান করেছেন দলীয় সর্বোচ্চ ৫৯ রান। তাছাড়া জর্জ মান্সির ব্যাট থেকে এসেছে ৯ বলে ১৯ রান।এর আগে অজিদের শুরুটাও ভালো হয়নি। ২৩ রান তুলতেই দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়। তবে তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। ক্যামেরন গ্রিনকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলেন ইংলিস। গ্রিন ৩৬ রানে ফিরলেও সেঞ্চুরির দেখা পেয়েছেন ইংলিস।
অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ইংলিস ৪৯ বলে করেন ১০৩ রান। বিস্ফোরক ইনিংসটি গড়ার পথে ৭টি করে চার ও ছক্কা মারেন এই উইকেটকিপার ব্যাটার। ইংলিসের ৪৩ বলের শতক দেশের হয়ে এই সংস্করণে দ্রুততম। আগের রেকর্ডেও ছিল তার নাম, তবে যৌথভাবে। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যারন ফিঞ্চ এবং ২০২৩ সালে ভারতের বিপক্ষে পাঁচ দিনের ব্যবধানে ইংলিস ও গ্লেন ম্যাক্সওয়েল ৪৭ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন।
Aminur / Aminur
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি