ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী কর্তৃক সকালের সময় প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি : থানায় জিডি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-৮-২০২১ রাত ৯:৪৪

জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর এলাকার বাসিন্দা একটি প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি যুক্তরাজ্য প্রবাসী আফতর আলীর অপরাধ চক্রের অন্যতম সদস্য অস্ত্রবাজ সন্ত্রাসী জাহাঙ্গীর আলমকে বিদেশি রিভলবারসহ গ্রেফতার করে র‌্যাব। র‌্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংবাদ প্রকাশ করা হয়।

এদিকে অস্ত্রবাজ সন্ত্রাসীদের গডফাদার প্রতারক আফতর আলীসহ তার সহযোগীদের অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্প্রতি সিলেট প্রেসক্লাব ও সিলেট জেলা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনের সংবাদটি প্রকাশ করার কারণে প্রতারক আফতর আলী কর্তৃক দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি, রিপোর্টার্স ইউনিটি জগন্নাথপুরের সভাপতি আমিনুর রহমান জিলুকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। 

মোবাইল ফোনে হুমকিতে প্রতারক আফতর আলী সাংবাদিক আমিনুর রহমান জিলুকে জানায়, তার বিরুদ্ধে আর কোনো ধরনের সংবাদ প্রকাশের চেষ্টা করা হলে প্রাণে মেরে ফেলাসহ পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হবে। 

গত ১৯ আগস্ট যুক্তরাজ্য প্রবাসী প্রতারক আফতর আলী কর্তৃক মোবাইল ফোনে হুমকির ঘটনায় সাংবাদিক আমিনুর রহমান জিলু গত ২১ আগস্ট জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ হুমকির বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।

এমএসএম / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের