ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

দাকোপে বাঁধ ভেঙে দু’টি গ্রাম প্লাবিত


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৭-৯-২০২৪ দুপুর ৩:১৬

বেড়ীবাঁধ ভেঙে দাকোপের পানখালী ইউনিয়নের খোনা খাটাইল গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে নিমজ্জিত ২ হাজার বিঘা জমির চারা ধান। তলিয়ে গেছে ঘরবাড়ী রাস্তাঘাট। পানি উন্নয়ন বোর্ডের ৩১ নং পোল্ডারের অধীন দাকোপের পানখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড খোনা গ্রামের আনুঃ ১ শ’ মিটার ওয়াপদা বেড়ীবাঁধ শুক্রবার দুপুরে পানির চাপে ভেঙে যায়। ফলে জোয়ারের পানি ঢুকে খোনা ও খাটাইল গ্রামের ৪ শতাধীক পরিবার প্লাবিত হয়েছে। সদ্য রোপন করা ২ হাজার বিঘা জমির চারা ধান পানির নীচে। দু’টি গ্রামের ঘরবাড়ী রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে মাছের ঘের। এ রিপোর্ট লেখা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে শত শত মানুষ স্বেচ্ছাশ্রমে বাঁধ আটকাতে কাজ চালিয়ে যাচ্ছে। তবে শুক্রবার রাতের মধ্যে বাঁধ আটকাতে না পারলে সমগ্র ৩১ নং পোল্ডার তথা পানখালী ও তিলডাঙ্গা ইউনিয়ন প্লাবিত হতে পারে। ঝুঁকির মূখে পড়বে চালনা পৌরসভা এলাকা। পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শেখ রাশেদুল ইসলাম বাবুর উপস্থিতিতে শত শত মানুষ স্বেচ্ছাশ্রমে বাঁধ আটকাতে কাজ করছে। ভাঙন এলাকায় থাকা খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, এ জায়গাটি ঝুঁকিপূর্ন থাকায় আমাদের তত্ত্বাবধানে সংস্কার কাজ চলমান অবস্থায় বাঁধটি ভেঙে গেছে, আশা করছি রাতের মধ্যে আটকাতে সক্ষম হব। এ সময় পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী সুজয় কর্মকর, উপসহকারী প্রকৌশলী গোপাল কুমার দত্ত উপস্থিত ছিলেন। এ দিকে বাঁধ ভেঙে যাওয়ার খবরে তাৎক্ষনিক সেখানে উপস্থিত হন দাকোপ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান খান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সাইদ, জেলা সিপিবিনেতা এ্যাডঃ এম এম রুহুলামিন, কিশোর রায়সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত