খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু
খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইউসুফ হোসেন (৬৩) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৬ সেপ্টেম্বর নড়াইলের নড়াগাতি চান্দেরচর এলাকার বাসিন্দা ইউসুফ হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে মৃত্যুর সংখ্যা দাঁড়াল চারজনে। তিনি আরও জানান, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ১৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। আর গত ২৪ ঘণ্টায় দুইজন ডেঙ্গু রোগীকে ভর্তি করা হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied