নন্দীগ্রামে ফসলি জমি জবর দখলের চেষ্টা' থানায় অভিযোগ
বগুড়ার নন্দীগ্রামে ফসলি জমি জবর দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং ইউনিয়নের কাথম গ্রামে। এই ঘটনায় গত শুক্রবার সুইটি বেগম নামের এক ভুক্তভোগী নারী ৩ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, কাথম পূর্বপাড়ার মো, বাদসা এবং বাদসার দুই ছেলে শাহীন ও হাবিবুর।
অভিযোগ সূত্রে জানা গেছে, কাথম গ্রামের গোলাম রব্বানীর মেয়ে সুইটি বেগম একই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আক্তারুজ্জামান মিলনের নিকট হইতে দেড় বছর পূর্বে সারে ১৩ শতক ফসলি জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। এমতাবস্থায় গত শুক্রবার একই গ্রামের মো, বাদসা এবং তার দুই ছেলে শাহিন ও হাবিবুর জমিটি তাদের দাবী করে সুইটি বেগমের আবাদকৃত জমিতে জোর করে ঔষধ প্রয়োগ করেন। সুইটি বেগম সহ তার মা বাধা দিতে গেলে বিবাদী পক্ষ তাদের অকথ্য ভাষায় গালাগালি সহ প্রাননাশের হুমকি দিয়ে চলে যান।
এবিষয়ে ভুক্তভোগী সুইটি বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের পরিবারে আমরা মা মেয়ে ছাড়া কোন পুরুষ মানুষ না থাকায় বাদসা সহ তার দুই ছেলে জোর করে আমার ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টা করছে।
অভিযোগের বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি