ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

হাথুরুসিংহে ফিরবেন কবে জানালো বিসিবি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৯-২০২৪ বিকাল ৫:৫১

পাকিস্তানকে টেস্টে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। তবে স্বস্তিতে নেই দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জাতীয় দলে তার ভবিষৎ নিয়ে রয়েছে শঙ্কা।

পাকিস্তান থেকে ফিরে পর দিনই অস্ট্রেলিয়া চলে যান হাথুরু। কবে দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে বিষয়টি খোলাসা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। এ সময় তিনি বলেন, ‘হাথুরু অস্ট্রেলিয়া থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন। কোনো শঙ্কা নেই, তিনি যথাসময়ে ফিরে আসবেন।’

আসন্ন ভারত সিরিজ প্রসঙ্গে ফাহিম বলেন, ‘পুরো দলকে পাওয়া যাবে, ইনজুরির কোনো সমস্যা নেই। সাকিব আল হাসান কাউন্টি ক্রিকেটে খেলতে গেছেন, তবে বাকিরা সবাই উপস্থিত থাকবেন।’

তিনি আরও বলেন, ‘৯ সেপ্টেম্বর থেকে পুরো দলের অনুশীলন শুরু হবে। আবহাওয়ার কিছু সমস্যা হতে পারে, তবে আমরা সাধ্যমতো প্রস্তুতি নেব।’

T.A.S / T.A.S

কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট পাকিস্তান

যে তিন পারফরম্যান্সে ব্যালন ডি’অর জিতলেন কেইন

অভিষেক-সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের বিশ্বরেকর্ড

তীব্র তোপের মুখে এমবাপে, আর্থিক ক্ষতির শঙ্কা

ব্যালনের মঞ্চে স্পেনের আধিপত্য, তবুও ‘দুর্ভাগা’ স্পেন!

ব্যালন ডি’অরে ১৩ পুরস্কার, কে কী পেলেন

মরিনিওর প্রত্যাবর্তনে বদলে গেল এল ক্লাসিকোর চিত্র

সর্বোচ্চ দাম শরীফুলের, তাসকিন ২ কোটি ১০ লাখ, তানজিদ ২ কোটি

চাকরিটা কি বাঁচাতে পারবেন ম্যানইউ কোচ?

বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজও

সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জয়ের রেকর্ড ব্রাজিলিয়ান কিংবদন্তির

বাংলাদেশকে হারিয়ে বাড়তি অর্থ আয়ের আশা ওয়েস্ট ইন্ডিজের

২ কোটি পয়েন্টে তানজিদ, দেড় কোটিতে মেহেদী-শান্ত, সৌম্য-রিশাদরা যে দলে