ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে স্ত্রীর মরদেহ ফেলে পালিয়েছে স্বামীসহ পরিবার


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ১২:২০

নাটোরের গুরুদাসপুরে স্ত্রী জয়নব বেগমের (২৮) মরদেহ ফেলে রেখে বাড়ি থেকে পালিয়ে গেছে স্বামী সাদ্দাম হোসেনসহ পরিবারের লোকজন। শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর (হরদমা) গ্রামে ওই ঘটনা ঘটে। সাদ্দাম (৩৪) ওই গ্রামের মো. আজাদ আলী সরদারের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রায় ১০ বছর পূর্বে পার্শ্ববর্তী সিংড়া উপজেলার মহিষমারি গ্রামের জয়নাল শেখের মেয়ে জয়নব বেগমের সাথে সাদ্দামের পারিবারিকভাবে বিবাহ হয়। দশ বছরের সংসার জীবনে তাদের ঘরে কোনো সন্তান ছিলোনা। তবে মাঝে মাঝে যৌতুকের টাকার জন্য শারিরিকভাবে স্ত্রীকে নির্যাতন করত সাদ্দাম। শনিবার বিকেলে গোয়াল ঘরে থাকা গরুকে গোসল করাতে দেরি হওয়ায় রেগে যান সাদ্দাম। এক পর্যায়ে স্ত্রী জয়নবকে মারপিট করে। শারীরিক নির্যাতনের একপর্যায়ে মারা যান জয়নব। আত্মহত্যা করেছে বলে তড়িঘড়ি করে জয়নবের লাশ দাফনের চেষ্টা করে তার স্বামী শশুড়সহ বাড়ির লোকজন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে জয়নবের লাশ বাড়িতে ফেলে রেখে গরু, ছাগল, হাঁস-মুরগী নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় পরিবারের লোকজন। এলাকাবাসী ঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ রাতেই জয়নবের মরহেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মেয়ের বাবা জয়নাল শেখ বলেন- তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।  এর সঠিক বিচার দাবী করেন তিনি। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরিবারের সবাই পলাতক রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহটি রবিবার সকালে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

T.A.S / T.A.S

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির