আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জে এমআইএসটির মঙ্গল বারতা দলকে সংবর্ধনা
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ‘মঙ্গল বারতা’ দলের অসাধারণ সাফল্য উদযাপন করার লক্ষ্যে এমআইএসটি একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। তুরস্কের আঙ্কারায় দলটি গত ১৭ থেকে ২১ জুলাই অনুষ্ঠিত অত্যন্ত প্রতিযোগিতামূলক এআরসি-২০২৪-এ রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় ২১টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে, যেখানে প্রতিটি দল মঙ্গল, চাঁদ এবং ভূপৃষ্ঠের সাথে সাদৃশ্য মাঠে চারটি মিশন সম্পন্ন করে।
উক্ত সাফল্যের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এমআইএসটির কমান্ড্যান্ট, সকল ডিন ও বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষকগণ, মঙ্গল বারতা দলের সদস্যদের অভিভাবকগণ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত থেকে মঙ্গল বারতা দলকে তাদের অসামান্য অর্জনের জন্য অভিনন্দন জানান।
অনুষ্ঠানে দলের সদস্যরা তাদের প্রতিযোগিতার অভিজ্ঞতা বর্ণনা করেন এবং ভবিষ্যতে চ্যাম্পিয়ন হওয়ার অভীষ্ট লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানটি এমআইএসটি পরিবারের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে উদযাপিত হয়েছে এবং এটি দলের সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে।
T.A.S / জামান
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা