ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পৃথিবীর সঙ্গে সংযোগ স্থাপনের পর মঙ্গল গ্রহে কাজ শুরু করেছে কিউরিওসিটি


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১১-২-২০২৬ দুপুর ২:৪৭

দীর্ঘ কয়েক সপ্তাহ পর মঙ্গল গ্রহে থাকা কিউরিওসিটি রোভারের সঙ্গে আবার সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে নাসা। পৃথিবীর সঙ্গে সংযোগ স্থাপনের পর মঙ্গল গ্রহে জীবনের অস্তিত্ব খুঁজতে গুরুত্বপূর্ণ রাসায়নিক পরীক্ষাও শুরু করছে রোভারটি। মঙ্গল গ্রহের শিলার গভীরে লুকিয়ে থাকা জৈব অণুর সন্ধানে নতুন এই পরীক্ষা চালানো হচ্ছে।
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি জেপিএল জানিয়েছে, গত জানুয়ারিতে পৃথিবী ও মঙ্গল গ্রহের ঠিক মাঝখানে অবস্থান করে সোলার কনজাংশন তৈরি করে সূর্য। তখন কিউরিওসিটির সঙ্গে পৃথিবীর সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সম্প্রতি যোগাযোগ পুনরুদ্ধারের পর রোবটটি তার পরবর্তী গন্তব্য নেভাডো সাজামা নামক একটি শিলাখণ্ডের কাছে পৌঁছেছে।
কিউরিওসিটি বর্তমানে যে পরীক্ষা চালাচ্ছে, তা মূলত একটি ওয়েট কেমিস্ট্রি। এর জন্য রোবটটিতে মাত্র ৯টি বিশেষ পাত্র ছিল, যার মধ্যে ৮টি আগেই ব্যবহৃত হয়ে গেছে। এখন অবশিষ্ট শেষ পাত্রটি ব্যবহার করে এই পরীক্ষা চালানো হচ্ছে। এতে টেট্রামিথাইল অ্যামোনিয়াম হাইড্রক্সাইড নামক একটি বিশেষ রাসায়নিক দ্রবণ ব্যবহার করা হচ্ছে। রাসায়নিকটিকে মঙ্গলের গুঁড়া করা পাথরের সঙ্গে মিশিয়ে উত্তপ্ত করা হবে। যদি সেই পাথরে কোনো প্রাচীন জৈব অণু বা জীবনের চিহ্ন থেকে থাকে, তাহলে এ প্রক্রিয়ায় তা সহজেই ধরা পড়বে। যেহেতু এটিই রোবটটির কাছে থাকা শেষ সুযোগ, তাই বিজ্ঞানীরা কোনো ঝুঁকি না নিয়ে কয়েক মাস ধরে পৃথিবীতে এর মহড়া চালিয়েছেন।
গেইল ক্রেটারের বক্সওয়ার্ক নামক একটি অঞ্চলে অবস্থান করছে কিউরিওসিটি। এখানকার শিলা মূলত পলি জমে তৈরি হওয়া পাথর। এসব কোটি কোটি বছর আগে পানির উপস্থিতিতে গঠিত হয়েছিল। বিজ্ঞানীরা মনে করছেন, প্রাচীনকালে এই এলাকায় পানি থাকার ফলে এখানে কোনো অণুজীবের অস্তিত্ব থাকা অস্বাভাবিক নয়। গত নভেম্বর মাসেও এই শিলার কাছাকাছি একটি ছিদ্র করা হয়েছিল, যেখানে আশাব্যঞ্জক কিছু খনিজ পদার্থের সন্ধান মিলেছিল।
পরীক্ষার ফলাফল বিজ্ঞানীদের হাতে আসতে কয়েক মাস সময় লাগতে পারে। যদি সত্যিই কোনো জটিল জৈব অণু পাওয়া যায়, তবে তা মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন বিপ্লব নিয়ে আসবে।

সূত্র: গ্যাজেট৩৬০

এমএসএম / এমএসএম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন