ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সুপারসাব রোনালদোর আরও এক বিশ্বরেকর্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ১:৮

আগের ম্যাচে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করা ক্রিশ্চিয়ানো রোনালদোকে স্কটল্যান্ডেরি বিপক্ষে বেঞ্চে রাখেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। তবে স্কট ম্যাকটমিনের গোলে পিছিয়ে পড়ে পর্তুগিজরা। দ্বিতীয়ার্ধে সিআরসেভেনকে মাঠে নামান বেলজিয়ান কোচ। এতে গতি বাড়ে পর্তুগালের খেলায়। ম্যাচের ৫৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে সমতায় ফেলে পর্তুগাল। এরপর ম্যাচের ৮৮ মিনিটে জয়সূচক গোল করে সুপাবসাব বনে যান রোনালদো। এতে উয়েফা নেশন্স লিগে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারায় পর্তুগাল।

আগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ক্যারিয়ারের ৯০০তম গোলটি করেন রোনালদো। ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এ কীর্তি গড়েন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোলে আরও একটি কীর্তি গড়েন তিনি।

আন্তর্জাতিক ফুটবলে তার গোল এখন ১৩২। বর্তমানে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। এ গোলের সুবাদে আরও এক নতুন বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। জাতীয় দলের হিসেবে ৪৮তম প্রতিপক্ষে বিপক্ষে গোল করেন পর্তুগিজ কিংবদন্তি। এ নজির নেই আর কোনো ফুটবলারের। গোল উৎসবের বেশি কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। একই সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘দুটি খেলা, দুটি জয়, সমর্থনের জন্য ধন্যবাদ, পর্তুগাল!’

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা