ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ইমার্জিং এশিয়া কাপ শুরু ১৮ অক্টোবর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ১:১৩

মেনস টি২০ ইমার্জিং এশিয়া কাপ শুরু হতে বেশি দেরি নেই। ওমানের রাজধানী মাসকটে ১৮ অক্টোর মাঠে গড়াবে টুর্নামেন্টটি। শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংকে নিয়ে বাংলাদেশ খেলবে ডেথ গ্রুপে। অফিসিয়ালি যেটা ‘এ’ গ্রুপ। ভারত, পাকিস্তান, আরব আমিরাত ও স্বাগতিক ওমানকে নিয়ে গ্রুপ ‘বি’। 

এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই টুর্নামেন্টটি চালু করেছিল অলিম্পিক দলের জন্য। অর্থাৎ অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে তিনজন করে সিনিয়র ক্রিকেটার খেলানো যেত। গত বছর থেকে বয়সের বাঁধা তুলে দেওয়া হয়েছে। এই পরিবর্তনে ইমার্জিং এশিয়া কাপ হয়ে গেছে ‘এ’ দলের খেলা। যদিও বাংলাদেশ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টুর্নামেন্টে এইচপি দলই খেলিয়েছে। প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়ায় বাংলাদেশ ‘এ’ দল খেলতে পারে এবার। 

বিসিবি থেকে জানা গেছে, পাকিস্তান-আমিরাত, ভারত-ওমানের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। ১৯ অক্টোবর বাংলাদেশ খেলবে হংকংয়ের সঙ্গে। ২১ অক্টোবর আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। 

গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উন্নীত হবে সেমিফাইনালে। ‘এ’ গ্রুপ চ্যাম্পিন খেলবে ‘বি’ গ্রুপ রানার্সআপের বিপক্ষে। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন দলের প্রতিপক্ষ হবে ‘এ’ গ্রুপ রানার্সআপ। দুটি সেমিফাইনাল ম্যাচ হবে ২৫ অক্টোবর। ফাইনাল হবে ২৭ অক্টোবর।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা