ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কাবুল বিমানবন্দরের বাইরে ১৬ ঘণ্টা ধরে অপেক্ষায় ১৪ বাংলাদেশি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২১ দুপুর ১১:২১

১৬ ঘণ্টা ধরে কাবুল বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন ১৪ জন বাংলাদেশি। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দ্বিতীয়বারের মতো দেশে ফেরার চেষ্টা করছেন তারা। তাদের সঙ্গে আরো ১৬০ জন আফগান নারী শিক্ষার্থী রয়েছেন, যারা চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনে পড়াশোনা করছেন।

কাবুল বিমানবন্দর থেকে আফগান ওয়্যারলেসের প্রকৌশলী রাজীব বিন ইসলাম জানান, গত ১৬ ঘণ্টা ধরে তারা অপেক্ষা করছেন। এখনো বিমানবন্দরে ঢুকতে পারেননি। তবে ভেতর থেকে আমাদের জানিয়েছে যে আমরা ঢুকতে পারব। গতকালও আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের ক্লিয়ারেন্স দেয়া হয়নি।

তিনি আরো বলেন, আমি যে মোবাইল ফোন কোম্পানিতে কাজ করি, সেখানে কর্মরত মোট ছয়জন, ব্র্যাকের তিনজন এবং অন্য আরেকটি কোম্পানির পাঁচজন মিলে মোট ১৪ জন আমরা একসঙ্গে রয়েছি।

কোন এয়ারলাইন্সে ফিরতে পারেন জানতে চাইলে তিনি বলেন, জাতিসংঘ বিশেষ ফ্লাইটে আমরা ফেরত আসব। কিন্তু ভেতরে না ঢোকা পর্যন্ত বলতে পারব না কোন এয়ারলাইন্সের ফ্লাইটে ফিরব।

এর আগে গতকাল (২৫ আগস্ট) রাজীব জানিয়েছিলেন, তারা বিমানবন্দরে যাওয়ার পথে থাকাকালে জানতে পারেন ইউক্রেনের একটি উড়োজাহাজ ছিনতাই হয়েছে। পরে তাদের জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে।

গত ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখল করে নেয়ার পর বিভিন্ন দেশের নাগরিকরা আফগানিস্তান ত্যাগ করছেন। এর আগে উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম জানিয়েছিলেন, ওই দেশে (আফগানিস্তান) এখন পর্যন্ত ২৭ বাংলাদেশির অবস্থান নিশ্চিত করা গেছে। তাদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সর্বচ্চো চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জামান / জামান

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা